Main Menu

‘শ্রাবণবিকেল তুমি’ উপন্যাসের মোড়ক উন্মোচন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: তরুণ কথাসাহিত্যিক আল আমিন এর ‘শ্রাবণবিকেল তুমি’ উপন্যাসের প্রকাশনা উৎসব প্রকাশনা উদযাপন পরিষদ এর আয়োজনে উদ্বোধন করা হয়।  মঙ্গলবার বিকেল ৩টায় নগরীর একটি অভিজাত রেষ্টুরেন্টে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
প্রকাশনা উদযাপন পরিষদের সভাপতি আতিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে ও প্রমথ তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন এমসি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মুহ. হায়াতুল ইসলাম আকঞ্জি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিসিকের ২০নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সিলেট সায়েন্স কলেজের অধ্যক্ষ নৌশাদ আলী সবুজ, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পংকজ পুরকায়স্থ, সাবেক সহ সভাপতি এম. রশিদ আহমদ, মুহা. লুৎফুর রহমান, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নোবেল। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন নুরুল ইসলাম নাহিদ, রাজিব চন্দ্র দাস, শওকত হাসান মানিক, জেলা ছাত্রলীগের উপ দপ্তর সম্পাদক রাফিউল করিম মাসুম প্রমূখ।

Share





Related News

Comments are Closed