ওসমানীনগরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
ওসমানীনগর সংবাদদাতা: সিলেটের ওসমানীনগরে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মধু মিয়া (২২)। সে উপজেলার পূর্ব তিলাপাড়া গ্রামের সাবানত আলীর ছেলে।
সোমবার সকালে নিহতের স্বজনরা নিজ বাড়ির পাশে একটি আম গাছের ডালে মধু মিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
ওসমানীনগর থানার ওসি আবদুল আউয়াল চৌধুরী লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
« ওসমানীনগরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২ (Previous News)
(Next News) ‘শ্রাবণবিকেল তুমি’ উপন্যাসের মোড়ক উন্মোচন »
Related News
জৈন্তাপুরে দেড় লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রুমিন আহমদRead More
সিলেট সীমান্তে ৪১ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪১ লাখ টাকাRead More



Comments are Closed