Main Menu

মামুন হত্যাকারীদের গ্রেফতার দাবিতে মিছিল সমাবেশ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট ব্যবসায়ী স্বার্থ সংরক্ষণ পরিষদ’র আয়োজনে নগরীর পশ্চিম জিন্দাবাজারস্থ এলিগ্যান্ট শপিং মল-এর তরুণ ব্যবসায়ী বকস্ মোবাইল’র স্বত্ত¡াধিকারী নগরীর জল­ারপার এলাকার বাসিন্দা করিম বকস্ মামুন হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মঙ্গলবার বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হযেছে। বিক্ষোভ মিছিল ও সমাবেশে একাত্মতা পোষণ করে আমরা বৃহত্তর জল­ারপারবাসী স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করে।
বিকাল সাড়ে ৪টায় নগরীর জিন্দাবাজার পয়েন্টে সমবেত হয়ে ব্যবসায়ীরা জল­ারপারে পৌছে বিকাল ৫টায় জল­ারপার পয়েন্ট হতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত বিক্ষোভ মিছিল ও পরবর্তীতে চৌহাট্টা পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ব্যবসায়ী করিম বক্স মামুনের নৃশংস হত্যার চিহ্নিত খুনীদের এখনও পর্যন্ত গ্রেফতার না করায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়। ব্যবসায়ী নেতৃবৃন্দ ও জল­ারপার এলাকার বিশিষ্টজনদের পক্ষ থেকে প্রশাসনের প্রতি হুশিয়ারী প্রদর্শন করে বক্তারা বলেন, আগামী ২১ সেপ্টেম্বর বুধবারের মধ্যে ব্যবসায়ী করিম বকস মামুন হত্যার এজাহারে উলে­খিত চিহ্নিত খুনীদের গ্রেফতার করা না হলে ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৫টায় জিন্দাবাজার পয়েন্টে গণঅবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হবে।
নেতৃবৃন্দ অনতিবিলম্বে চিহ্নিত খুনীদের গ্রেফতারের মাধ্যমে ব্যবসায়ী ও সিলেট প্রেমী জনসাধারণকে আন্দোলন থেকে ঘরে ফিরিয়ে নেওয়ার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহŸান জানান।
পরিষদের আহবায়ক কিবরিয়া হোসেন নিঝুম এর সভাপতিত্বে সদস্য সচিব মোঃ এহছানুল হক তাহেরের পরিচালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন জিন্দাবাজারের বিশিষ্ট্য ব্যবসায়ী ও করিম বকস মামুনের চাচা আলহাজ বাবর বকস, করিম বকস মামুনের পিতা আনোয়ার বকস ভুলু।
সমাবেশে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন শুকরিয়া আধুনিক বিপনী কেন্দ্রের ব্যবসায়ী নেতা মাহবুব উদ্দিন খাঁন লিটন, কাকলী শপিং সিটি ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক পরিষদের সাংগঠনিক সচিব মোঃ জাকারিয়া ইমরুল, আজগর স্কয়ারের ব্যবসায়ী এম এ সালেহ চৌধুরী, সিলেট কল্যাণ সংস্থার বিশেষ কমিটির আহŸায়ক এ কে কামাল হোসেন। সমাবেশে উপস্থিত ছিলেন, পরিষদ এর পক্ষ থেকে যুগ্ম আহবায়ক আব্দুর রউফ, চন্দন দে, যুগ্ম সদস্য সচিব পরিতোষ দে পলাশ, রুহেল আহমদ ইলিয়াছ, সাংগঠনিক যুগ্ম সাংগঠনিক সচিব আব্দুল­াহ আল মামুন, অর্থ সচিব মোঃ হাবিবুর রহমান, যুগ্ম অর্থ সচিব মোঃ রুপন খাঁন, মিজানুর রহমান মিজান, প্রচার সচিব মোঃ শিপন খান, যুগ্ম প্রচার সচিব এ.এইচ.আজাদ, জাহেদুল ইসলাম জাফর, সম্মানীত সদস্য দেলোয়ার হোসেন খাঁ, স্বপন মোদক, আনোয়ার হোসেন, ব্যবসায়ী নেতাদের মধ্য থেকে সিলেট প্লাজা মার্কেটের মোহাম্মদ আলী, মিতালী ম্যানশনের মোঃ আনোয়ার হোসেন, আমরা বৃহত্তর জল­ারপারবাসীর পক্ষ থেকে জল­ারপার সন্ত্রাস প্রতিরোধ নির্মুল কমিটির আহবায়ক আলা বকস রোকন, শমসের বকস, আফজল বকস, সাবের খান, তোফায়েল আহমদ খান রুমেন, রতি দাশ, মলয় দত্ত, মোঃ সাহিদুল হক, হুমায়ুন বকস মিতু, অপু বকস, তাহমিম বকস তাম্মু, ফারহান বকস, শাহরিয়ার বকস সেতু, মোঃ এমদাদ খান এমাদ, শাহজাহান বকস, মোঃ এজাজুর রহমান খান, মোঃ সায়েক খান, শাখাওয়াত হোসেন খান শিপলু, রুমন আহমদ, আজাদ খান। বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রায় ২ শতাধিক ব্যবসায়ী ও সচেতন নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed