কবি আসমা মতিনের কাব্যগ্রন্থ ‘অমরাবতী’র প্রকাশনা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. কামরুল হাসান বলেছেন, কবি সাহিত্যিকরা সমাজের দর্পন। লেখনির মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আগামী প্রজন্মের কাছে পৌছে দিতে হবে। এখন সময় এসেছে কবি সাহিত্যিকরা জঙ্গিবাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে বেশি করে লেখালেখি করার। কবি আসমা মতিন তার নান্দনিক কবিতার মাধ্যমে সমাজের চিত্র সুন্দরভাবে তুলে ধরেছেন। কবিদের অন্তদৃষ্টি থাকে। কবিরা সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি দেখেন।
গত ৪ সেপ্টেম্বর রোববার বিকালে মৌলভীবাজার শহরের এম সাইদুর রহমান রোডের ওয়েস্টার্ণ চাইনিজ রেস্টুরেন্টে যুক্তরাজ্য প্রবাসী কবি আসমা মতিনের কাব্যগ্রন্থ ‘অমরাবতী’ এর প্রকাশনা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তবে এ কথাগুলো বলেন।
প্রবীন সাংবাদিক বকসি ইকবাল আহমদের সভাপতিত্বে ও মাহমুদুর রহমান এর পরিচালনা অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আলম, মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, বিশিষ্ট সাহিত্যিক এডভোকেট মুজিবুর রহমান মুজিব, বিশিষ্ট লেখক মায়া ওয়াহেদ, বিশিষ্ট লেখক ও গবেষক এডভোকেট জয়নাল আবেদীন, বিশিষ্ট ভারতীয় কবি মুহিত পাল, বাসিয়া প্রকাশনীর স্বত্বাধিকারী গ্রন্থের প্রকাশক গীতিকার মোহাম্মদ নওয়াব আলী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন খেলাঘর সিলেট জেলাকমিটির সভাপতি সাংবাদিক তাজুল ইসলাম বাঙালি, কবি পুলক কান্তি ধর, সাংবাদিক সালেহ এলাহী কুটি, খেলাঘর সংগঠক শাহদত হোসেন, পাতাকুড়ি সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম সেপুল, ছড়াকার আবদুল হামিদ মাহবুব, হাফিজা খাতুন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা খাতুন, ব্যাংকার এসোসিয়েশনের সভাপতি এডভোকেট আবু তাহের প্রমুখ।
অনুস্টানে অনুভূতি প্রকাশ করেন কবি আসমা মতিন।
সভাশেষে কবির খালাতো ভাইয়ের অকাল মৃত্যুকে শোক প্রকাশ করা হয়।
Related News
বাউলসম্রাট শাহ আবদুল করিমের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের কালনী নদীর তীরে ছোট্ট গ্রাম উজানধল। চারদিকে হাওর, বর্ষায় অথৈ জলRead More
জাতীয় কবি কাজী নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৩৮৩ বঙ্গাব্দের ১২ ভাদ্রRead More



Comments are Closed