সাবেক কাউন্সিলর কণা’র বাসায় হামলা, ভাঙচুর
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর নাজনীন আক্তার কণা’র বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যা ৭টায় নগরীর টিলাগড়ে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ১৫-২০ জনের দুর্বৃত্তদের একটি দল বন্দুক ও দেশীয় অস্ত্রসহ নাজনীন আক্তার কণার বাসায় জোর করে প্রবেশ করে। এসময় তারা ভিতরে ঢুকে বাসার আসবাবপত্র, দরজা, জানালা ভাঙচুর করে। নিজেদের বাঁচাতে তারা ঘর থেকে বেরিয়ে পড়লে সন্ত্রাসীরা ঘরে গচ্ছিত নগদ ৪ লক্ষাধিক টাকা ও প্রায় ১৮ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। দুর্বৃত্তরা এ সময় গুলি ছোঁড়ে বলেও অভিযোগ করা হয়।
এ ব্যাপারে শাহপরান থানার ওসি শাহজালাল মুন্সি জানান, ঘটনার খবর শুনে সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। কিন্তু কাউকে আটক করতে পারেনি।
Related News
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More
সিলেটে ডিএনবি-র সাপ্তাহিক লঙ্গরখানা কর্মসূচির উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে অন্ন তুলে দিতে ব্যতিক্রমী এক উদ্যোগRead More



Comments are Closed