Main Menu

হরতালের সমর্থনে সিলেটে জামায়াতের মিছিল

বৈশাখী নিউজ ২৪ ডটকম: জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীকে ফাঁসির প্রতিবাদে জামায়াত কেন্দ্র আহুত সোমবারের অর্ধদবিস হরতালের সমর্থনে মিছিল সমাবেশ করেছে সিলেট মহানগর জামায়াত।
রোববার রাতে নগরীর শিবগঞ্জ, মদীনা মার্কেট ও দক্ষিণ সুরমা সহ বিভিন্ন স্থানে এসব মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়।
পৃথক মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- জামায়াত নেতা মশাহিদ আলী, আনোয়ার হোসেন, রফিকুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিলেট মহানগর সেক্রেটারী আব্দুল্লাহ আল মাহমুদ ও সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।
নেতৃবৃন্দ- বিচারের নামে মিথ্যা বানোয়াট ও সাজানো অভিযোগে বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা সফল শিল্প উদ্যোক্তা বাংলাদেশের সমৃদ্ধ অর্থনীতির রুপকার জননেতা মীর কাসেম আলীকে হত্যার প্রতিবাদে জামায়াত আহুত সোমবার দেশব্যাপী সর্বাত্মক ও শান্তিপুর্ন অর্ধদিবস হরতাল সফলের আহবান জানান। তারা বলেন- প্রতিটি বিচারিক হত্যাকান্ডের প্রতিবাদে দেশবাসীকে গর্জে উঠতে হবে। আদর্শিক মোকাবেলায় ব্যার্থ হয়ে বিচারের নামে নিরীহ নেতৃবৃন্দকে হত্যার জন্য আওয়ামীলীগকে কঠোর মুল্য দিতে হবে। জনগনের আদালতে একদিন সকল হত্যাকান্ডের জবাব অবৈধ আওয়ামীলীগ সরকারকে দিতে হবে। সোমবারের অর্ধদিবস হরতাল সফল করার জন্য পরিবহন মালিক শ্রমিক ও ব্যাবসায়ী নেতৃবৃন্দসহ সর্বস্থরের সিলেটবাসীর প্রতি আহবান জানান তারা।

Share





Related News

Comments are Closed