Main Menu

তাজুল হত্যা মামলার আসামি বিক্রম গ্রেফতার

বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেট নগরীর খুলিয়াপাড়ায় সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর শাহানা বেগম শানুর স্বামী স্বেচ্ছাসেবক দল নেতা তাজুল ইসলাম হত্যা মামলার আসামি বিক্রম ওরফে দা বিক্রমকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ১১টার দিকে কোতোয়ালী থানা পুলিশের একটি বিশেষ দল জামালপুর জেলার সরিষাবাড়ি এলাকার একটি গভীর জঙ্গল থেকে তাকে গ্রেফতার করে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার সহকারি কমিশনার নূরুল হুদা আশরাফী।
বিক্রম সিলেট শহরতলীর শাহপরাণ এলাকার জনকান্দি এলাকার বাসিন্দা। সে তাজুল হত্যা মামলার এজহারনামীয় আসামী।
সহকারি কমিশনার আশরাফী আরও জানান- বিক্রম ওরফে দা বিক্রম জামালপুর জেলার সরিষাবাড়ি এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানা পুলিশের একটি বিশেষ দল সেখানে যায়। দুইদিন অভিযান চালিয়ে মঙ্গলবার সকালে গভীর জঙ্গল থেকে তাকে গ্রেফতার করা হয়।

Share





Related News

Comments are Closed