Main Menu

সিলেট মহানগর জামায়াতের মিছিল সমাবেশ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ বলেছেন- রাষ্ট্রপক্ষ কোন অপরাধের প্রমান দেখাতে ব্যার্থ হওয়ার পরও জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য মীর কাশেম আলীর বিরুদ্ধে দেয়া ন্যায়ভ্রষ্ট মৃত্যুদন্ডাদেশের রায় বহালে জাতি বিস্মিত হয়েছে। কাল্পনিক অভিযোগে সরকারের নিয়োগকৃত কতিপয় সুবিধাভোগী ভুয়া স্বাক্ষীর মিথ্যা স্বাক্ষ্যের উপর ভিত্তি করে বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা সমৃদ্ধ অর্থনীতির রুপকার মীর কাসেম আলীকে হত্যার ষড়যন্ত্র বিচারের নামে চরম অবিচার। কোন অপরাধ নয় ইসলামী আন্দোলনে নেতৃত্ব দেয়ার অপরাধেই সম্ভাবনাময় শিল্পোদ্যোক্তা লক্ষ লক্ষ শিক্ষিত যুবকের কর্মসংস্থান সৃষ্টিকারী ব্যাক্তিত্বতে হত্যার আয়োজন চলছে। কোন ষড়যন্ত্রই ইসলামী আন্দোলনের অগ্রযাত্রা দমিয়ে রাখতে পারবেনা। দেশী-বিদেশী আইনজ্ঞ, মানবাধিকার সংস্থা কর্তৃক প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত ট্রাইব্যুনালের ফরমায়েশী রায়ে একের পর এক শীর্ষ জামায়াত নেতাকে বিচারের নামে হত্যা করা হচ্ছে। আদর্শিক মোকাবেলায় ব্যার্থ হয়ে বিচারের নামে নিরপরাধ নেতৃবৃন্দকে হত্যার প্রতিহিংসামুলক ঘৃন্য ষড়যন্ত্র বন্ধ করুন। অন্যায় রায় বাতিল করে মীর কাসেম আলী সহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিন। অন্যথায় এই সকল বিচারিক হত্যাকান্ডের দায়ে জড়িতদের জনতার আদালতে বিচারের কাঠগড়ায় দাড়াতে হবে।
মঙ্গলবার জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য কারাবন্দী মীর কাশেম আলীর বিরুদ্ধে দেয়া মৃত্যুদন্ডাদেশের রায়ের বিরুদ্ধে দায়েরকৃত রিভিউ আপীল খারিজ ও ন্যায়ভ্রষ্ট মৃত্যুদন্ডাদেশের রায় বহালের প্রতিবাদে নগরীতে তাৎক্ষনিক বিক্ষোভ মিছিল বের করে সিলেট মহানগর জামায়াত। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী মো: শাহজাহান আলী, জামায়াত নেতা হাফিজ মশাহিদ আহমদ, মু. আজিজুল ইসলাম, চৌধুরী আব্দুল বাছিত নাহির, ইসলামী ছাত্র শিবির সিলেট মহানগরী সেক্রেটারী আব্দুল্লাহ আল মাহমুদ ও সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।
নেতৃবন্দ বলেন- কোন ষড়যন্ত্রই ইসলামী আন্দোলনের অগ্রযাত্রা ব্যাহত করতে পারবেনা। রাষ্ট্রযন্ত্রকে ব্যাবহার করে নিরপরাধ শীর্ষ নেতাদের বিচারের নামে শহীদ করে বাংলাদেশের সবুজ ভু-খন্ড থেকে ইসলামী আন্দোলনকে নির্মুল করা যাবেনা। শহীদদের রক্তের বিনিময়ে বাংলাদেশে ইসলামী আন্দোলনের ভীত আরো শক্ত ও মজবুত হবে। আদর্শিক কারনে বিচারের নামে অবিচার চালিয়ে শীর্ষ জাতীয় নেতৃবৃন্দকে হত্যার সাথে জড়িতদের জাতি কোন দিন ক্ষমা করবেনা।

Share





Related News

Comments are Closed