গোলাপগঞ্জে বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ
গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার পাঁচমাইল এলাকায় নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ করেছে স্থানীয় জনতা।
বৃহস্পতিবার বিকেল থেকে প্রায় ৪ ঘন্টা অবরোধে সড়কের উভয় পাশের দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। রাত ৯টার দিকে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফজলুল শিবলী’র হস্তক্ষেপে অবরোধকারিরা অবরোধ প্রত্যাহার করেন।
গত কয়েকদিন থেকে পল্লীবিদ্যুৎ সমিতি সিলেট-১ বিদ্যুৎ সরবরাহে চরম বিঘœ ঘটে। গত ৭২ ঘন্টার মধ্যে এক তৃতীয়াংশ সময় গোলাপগঞ্জ উপজেলায় বিদ্যুৎ ছিল না। দিনে-রাতে বিদ্যুতের চরমমাত্রায় লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে গোলাপগঞ্জ উপজেলার সিলেট-জকিগঞ্জ সড়কের পাঁচমাইল এলাকায় স্থানীয় জনতা বিকাল থেকে সড়ক অবরোধ করে।
গোলাপগঞ্জ থানার ওসি একেএম ফজলুল হক শিবলী বলেন, পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষের সাথে এ বিষয়ে আলোচনা করা হবে জানিয়ে অবরোধকারিদের আশ্বস্থ করায় তারা অবরোধ তুলে নেয়।
Related News
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More
বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সারাদেশের সঙ্গে সমন্বয়Read More



Comments are Closed