Main Menu

শাবির আটক দুই শিক্ষার্থীকে ছেড়ে দিয়েছে র‌্যাব

শাবি প্রতিনিধি: জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে আটক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে র‌্যাব। বিষয়টি নিশ্চিত করেন শাবির সহকারি প্রক্টর সামিউল ইসলাম।
বুধবার সন্ধ্যায় পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১১-১২ সেশনের রোকনুজ্জামান রানাকে তপোবন থেকে এবং ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৪-১৫ সেশনের মেহেদী হাসান তুহিনকে সুরমা আবাসিক এলাকা থেকে আটক করা হয়।
সহকারি প্রক্টর সামিউল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে রোকনুজ্জামান রানাকে এবং বুধবার গভীর রাতে মেহেদী হাসান তুহিনকে প্রাথমিক জিঙ্গাসাবাদের পর ছেড়ে দেয়া হয়। তাদের বিরুদ্ধে জঙ্গি সম্পৃক্ততার কোন প্রমাণ মেলেনি বলে জানিয়েছেন সামিউল।
শাবির দুই শিক্ষার্থীকে ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার হোসেন।
এর আগে একই অভিযোগে ১৮ জুলাই, ২ আগস্ট ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের দুই জন, ৩ আগস্ট ব্যবসায় প্রশাসন বিভাগের সাবেক এক শিক্ষার্থীকে এবং ১৮ আগস্ট কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষার্থীকে আটক করে পুলিশ ও র‌্যাব।

Share





Related News

Comments are Closed