তাজুল-সোহানের খুনীদের ফাঁসি দাবীতে মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর খুলিয়াপাড়ার শেখ তাজুল ইসলাম ও তাঁর ছেলে কলেজছাত্র শেখ সোহান ইসলামের খুনীদের ফাঁসি দাবীতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার বাদ জুম’আ নগরীর শেখঘাট গরম দেওয়ান মাজারের সামনে এ মানববন্ধন করা হয়।
মানবববন্ধনে বক্তারা বলেন, ভূমিখেকো হাফিজ ও ফারুকের লালিত সন্ত্রাসী গুলজার বাহিনী একের পর এক একই পরিবারের পিতা-পুত্র সহ ৩ জনকে খুন করেছে। খুনী এ বাহীনির গডফাদার হাফিজ-ফারুক সহ সদস্যদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। বক্তারা তাজুল ও তার পুত্র সোহানের খুনীদের ফাঁসি দাবী করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মো. ইউনুস সেলু, জাবেদ খাঁন, সেলিম, তানভীর, রাফি, মাছুম, সুজন, আতিক, ছাব্বির, রাসেল, সুজন, বাতন, মো. গিয়াস উদ্দিন, মো. জামাল উদ্দিন, ছবর, মিনহাজ, আবির, আবিদ, আজার, গেদা মিয়া, আছাদ, রুকন, জিহান, মিন্টু, ইমন, ইশতিয়াক, সাইফুল, পিপন, রাজু, মহাফুজ, ওয়াসিম, মনু, জসিম, আলমগীর, জুবায়ের, হাকিম, মো. রোমান, মামুন, জালাল মিয়া, আবুজান, সাহিন, হারুন আহমদ, হেনা বেগম, আতিক, রেদওয়ান, মরিয়ম, রাশেদা বেগম, রুমি, জেসমিন, হাসনা, সুমাইয়া, মুর্শিদা, রোকিয়া, মিলন, আছমা বেগম, রসিদা বেগম, ফাতেমা বেগম, নুরজাহান বেগম, নাদিয়া বেগম, সকিনা বেগম, সাদিয়া বেগম, সাহেদ আহমদ, নুরুল ইসলাম, রফিকুল ইসলাম, শামীম আহমেদ প্রমূখ।
Related News
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More
সিলেটে ডিএনবি-র সাপ্তাহিক লঙ্গরখানা কর্মসূচির উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে অন্ন তুলে দিতে ব্যতিক্রমী এক উদ্যোগRead More



Comments are Closed