তাহিরপুরে নৌকাডুবিতে মৎস্যজীবীর মৃত্যু
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ জাহাঙ্গীর মিয়া (২২) নামে এক মৎস্যজীবীর মরদেহ উদ্ধার করেছে স্বজনরা।
শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার সোনাপুর গ্রাম পার্শ্ববর্তী জিতলা বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জাহাঙ্গীর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের কলাগাও (পূর্বহাটি) গ্রামের ছলিম উদ্দিনের ছেলে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এলাকাবাসীর বরাত দিয়ে তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় সংসার হাওরের জিতলা বিলে ছোট নৌকাযোগে মাছ শিকার করতে যান জাহাঙ্গীর ও তার এক সহযোগি। এ সময় আকস্মিক ঝড়ের কবলে পড়ে নৌকাটি পানিতে ডুবে যায়। অন্য সহযোগি সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হলেও জাহাঙ্গীরকে খুঁজে পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজির পর শুক্রবার সকালে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
Related News
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পর্যটকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে ট্যাকেরঘাট এলাকায় হার্ট অ্যাটাক করে আশিষRead More
৫ বছরেও শেষ হয়নি সুনামগঞ্জে সোমেশ্বরী সেতুর কাজ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বাসিন্দাদের স্বপ্নের সেতু এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। উপজেলার চারটিRead More



Comments are Closed