রিপনের সুস্থতা কামনায় বিএনপির দোয়া মাহফিল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপনের আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সিলেট জেলা বিএনপির উদ্যোগে উক্ত দোয়া মাহফিল বৃহস্পতিবার বাদ আসর দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার সংলগ্ন মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠিত মাহফিলে এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপনের আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায়, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুন্যের অহংকার তারেক রহমানের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা, গুম হওয়া বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ সহ গুমকৃত নেতাকর্মীদের সন্ধান এবং দেশ জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসাইন, সিলেট জেলা বিএনপি সাধারন সম্পাদক আলী আহমদ, সাবেক জেলা সহ-সভাপতি আলহাজ্ব মখন মিয়া চেয়ারম্যান, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দীকি, জেলা যুবদলের সাধারন সম্পাদক মামুনুর রশীদ মামুন চেয়ারম্যান, সিলেট জেলা বারের সাধারন সম্পাদক এডভোকেট শাহ আশরাফুল ইসলাম, বিএনপি নেতা শহীদ আহমদ চেয়ারম্যান, ওসমান গনী, একেএম তারেক কালাম, আবু নাসের পিন্টু, নজিবুর রহমান নজিব, এডভোকেট আতিকুর রহমান সাবু, আবুল কাশেম, শামীম আহমদ, নাহিদুল ইসলাম নাহিদ, মঞ্জুর কাদির শাহী, সুরমান আলী, এডভোকেট ফখরুল হক, তফাজ্জুল হোসেন বেলাল, রায়হান আহমদ, নাহিদ চৌধুরী, নাদের খান, বোরহান উদ্দীন, নাজমুল হোসেন, এডভোকেট আমিন উদ্দীন, শাহেদ সিরাজ, মঈনুল ইসলাম মঞ্জু, মকসুদুল করিম নোহেল, ইসলাম উদ্দীন, আব্দুল মুক্তাদির খান, মোশতাক আহমদ, ফয়সল আহমদ টিপু, কল্লোলজ্যোতি বিশ্বাস জয়, জয়নুল হক, এমএ মালেক, সালাহ উদ্দিন রিমন, মনিরুজ্জামান মনির, দিদার ইবনে তাহের লস্কর, সোহেল ইবনে রাজা, জহিরুল ইসলাম রাসেল, দিলোয়ার হোসেন নাদিম, আনসার উদ্দীন, আব্দুল হাই রাজন, নুর মোহাম্মদ খান সাইফুল, মনসুর খান ও বাবুল আহমদ প্রমুখ।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed