মানুষ হত্যা করে বেহেস্তে যাওয়া যাবে না : শিক্ষামন্ত্রী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, দেশের সা¤প্রতিক জঙ্গি উত্থানে দেশী-বিদেশী চক্রের হাত রয়েছে। তারা দেশকে অস্থিতিশীল করতে চায়। আগুন সন্ত্রাসের মতো জঙ্গীবাদ সৃষ্টির মাধ্যমে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়। যারাই এসব কুকর্মে লিপ্ত রয়েছে তাদের জানা উচিত মানুষ মেরে বেহেস্তে যাওয়া যায় না। ইসলাম ধর্ম শান্তির ধর্ম উল্ল্যেখ করে মন্ত্রী বলেন, কোন ধর্মই মানুষ হত্যাকে সমর্থন করে না। দেশের আপামর মানুষ মুক্তিযুদ্ধ করে এদেশকে স্বাধীন করেছেন। ত্রিশ লাখ শহিদের পবিত্র রক্তের বিনিময়ে অর্জিত মানচিত্রের সম্মান রক্ষা করতে এদেশের মানুষ জঙ্গি-সন্ত্রাস ও নাশকতাকে উৎখাত করবে।
বৃহস্পতিবার উপজেলা প্রশাসন আয়োজিত বিয়ানীবাজার উপজেলার সকল শিক্ষক, জনপ্রতিনিধি, ইমাম, সুশীলসমাজ সহ সর্বস্তরের জনগণের অংশগ্রহণে জঙ্গি-সন্ত্রান ও নাশকতা প্রতিরোধ সংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
এর আগে শিক্ষামন্ত্রী একটি বাড়ি একটি খামার ও পল্লী উন্নয়ন সঞ্চয় ব্যাংকের নবনির্মিত ভবন ও ভূমিহীন মুক্তিযোদ্ধাদের চারটি নব নির্মিত ভবনের উদ্বোধন, শিক্ষার্থীদের অনুদান, বয়স্ক ভাতা ও প্রতিবন্ধিদের মধ্যে আইডি কার্ড বিতরণ, পিএইচজি স্কুল মাঠে আয়োজিত ফলদ ও বৃক্ষ মেলার উদ্বোধন এবং বৈরাগী বাজার আইডিয়াল কলেজের একাডেমিক ভবনের ভিত্তির প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
বিভিন্ন অনুষ্টানে শিক্ষামন্ত্রী আরো বলেন, শিক্ষক-অভিভাবক সকলের উচিত আগামী প্রজন্মের দিকে লক্ষ্য রাখা। যারা আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে তাদেরকে যতœ সহকারে আমাদেরকে তৈরী করতে হবে। এক্ষেত্রে কোন গাফলতি করা চলবে না। মধ্য আয়ের দেশে উন্নীত হওয়ার দোরগোড়ায় থাকা বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশকে ভিখারির দেশে পরিণত করতে একটি বিশেষ মহল যড়যন্ত্র করছে জানিয়ে মন্ত্রী বলেন, রমজান মাসে গুলশানে হামলা চালিয়ে দেশী-বিদেশী ২০জনকে হত্যা করলো, ঈদের দিন শোলাকিয়ায় হামলা করে পুলিশ হত্যা করলো- যারাই এসব কুকর্ম করেছে, এসব ঘটনার সাথে সম্পৃক্ত রয়েছে তারা ইসলামের শত্রæ এদেশের আপামর মানুষের শত্রæ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুম মিয়ার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক কর্ণেল মো. নেয়ামুল কবির, বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ দ্বারকেশ চন্দ্র নাথ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা শিব্বির আহমদ ও রোকসানা লিমা, উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি শিক্ষাবিদ আলী আহমদ, সহ সভাপতি আব্দুল আহাদ কলা, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বাবুল ও জাকির হোসেন, শিক্ষামন্ত্রীর এপিএস দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, কেন্দ্রীয় যুবলীগের সদস্য এডভোকেট মোহাম্মাদ আব্বাছ উদ্দিন, শিক্ষা অধিদপ্তরের নির্বাহী পরিচালক নজরুর হাকিম প্রমুখ।
Related News
সিলেটে সন্তান জন্মের ৩ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মায়ের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে সন্তান জন্ম দেওয়ার মাত্র তিন দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণRead More
সিলেটে হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রামে ধরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে পাওনা টাকা চাওয়ায় চাচাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায়Read More



Comments are Closed