চলতি মৌসুমে সর্বোচ্চ রেকর্ড চা উৎপাদনের সম্ভাবনা
নূরুদ্দীন আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: চলতি মৌসুমে সর্বোচ্চ রেকর্ড চা উৎপাদনের সম্ভাবনা দেখা দিয়েছে। চা বিশেষজ্ঞরা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকলে এবার চা শিল্পের বিগত ১৬২ বছরের ইতিহাসে সর্বোচ্চ চা উৎপাদন হবে। তাদের মতে, এ বছর দেশে ৭০ মিলিয়ন কেজি চা উৎপাদন হবে। যা বিগত বছরের সকল রেকর্ড কে ছাড়িয়ে যাবে।
বাংলাদেশ চা বোর্ডের নিয়ন্ত্রণাধীন মৌলভীবাজার নিউ সমনবাগ চা বাগানে মহা ব্যাবস্থাপক মোঃ শাহজাহান আকন্দ জানান, গত বছর (২০১৫) দেশে চা উৎপাদন হয়েছিল ৬৭.৩২ মিলিয়ন কেজি। যা ছিলো এযাবৎ কালের সর্বোচ্চ চা উৎপাদনের রেকর্ড। কিন্তু চলতি বছরের ৩০ জুন পর্যন্ত মোট চা উৎপাদন হয়েছে ২৫.৩৮ মিলিয়ন কেজি। যা গত বছরের চেয়ে ৮.১৬ মিলিয়ন বেশি। ৩০ জুন ২০১৫ পর্যন্ত মোট চা উৎপাদন হয়েছিলো ১৭.২২ মিলিয়ন কেজি। তিনি আরো জানান, চলতি চা উৎপাদন মৌসুমের পরবর্তী সময়ে আবহাওয়া অনুকূলে থাকলে ৭০ মিলিয়ন কেজি চা উৎপাদনের বিপুল সম্ভাবনা রয়েছে। এ উৎপাদনের মধ্য দিয়ে চা শিল্পের ১৬২ বছরের ইতিহাসে সকল রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়বে বলে মনে করছে বাংলাদেশ চা বোর্ড।
চা বোর্ড সূত্রমতে, ব্লাক টি, গ্রীন টি, সিলভার টি এরপর সম্প্রতি নিউ সমনবাগ চা বাগানের মহা ব্যবস্থাপক মোঃ শাহজাহান আকন্দ একটি নতুন জাতের চা উদ্ভাবন করছেন। যার ব্রান্ডিং নাম দেওয়া হয়েছে ‘সাতকড়া চা’। সিলেটের ঐতিহ্যবাহী সাতকড়া ও চায়ের সংমিশ্রণের মাধ্যমে সুগন্ধি ও সুস্বাদু এই চা উদ্ভাবন করেন তিনি। খুব শীঘ্রই এই চা প্যাকেট জাত করে বাজারজাত করা হবে। যার বাজার মূল্য হবে প্রায় ১৫০০ টাকা।
বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ সাফিনুল ইসলাম এনডিসি পিএসসি বলেছেন, সাতকড়া চা ব্রিটেনসহ বিশ্বের কয়েকটি দেশে রপ্তানি করার পরিকল্পনা রয়েছে।
Related News
পরিত্যক্ত জমিতে লাউ চাষে সাফল্য, বিষমুক্ত সবজিতে হাসি ফুটেছে কৃষক ফারুকের মুখে
আনোয়ার হোসেন রনি, ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বাড়ির সামনে দীর্ঘদিনের পরিত্যক্ত জমিতে উচ্চফলনশীল লাউRead More
নড়াইলের পাট চাষিরা দাম নিয়ে দুঃচিন্তায়
নড়াইল সংবাদদাতা: নড়াইলের গ্রামীণ জনপদে পাট কাটা,পচানো এবং ধোঁয়ায় ব্যস্ত সময় পার করছেন পাট চাষিরা।অনেকেRead More



Comments are Closed