রাজশাহীতে মন্ত্রী সচিব এমপিদের সই জাল, ৯ নার্স বরখাস্ত
রাজশাহী থেকে হাবিব জুয়েল: স্বাস্থ্যমন্ত্রী, সচিব, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং এমপিদের সই জাল করে সুপারিশ নিয়ে ধরা খেয়েছেন রাজশাহীর ৯ জন নার্স। এ অভিযোগে ৯ জনকেই বরখাস্ত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সোমবার এ সংক্রান্ত আদেশ এসে পৌঁছায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে।
সাময়িক বরখাস্ত হওয়া নার্সরা হলেন- সদরুল ইসলাম, ধরিত্রী রানী ঘোষ, জোসনা আরা খাতুন, জেবুন্নেসা খাতুন, মেরি মার্গারেট প্রভাতি সেরাও, মোহাম্মদ শরিফুল ইসলাম, তৌহিদুল ইসলাম, এসএম আসাদুল ইসলাম ও খাইরুল ইসলাম। তাদের মধ্যে তৌহিদুল ইসলাম নগরীর উপকণ্ঠ পবা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত। অন্যরা রামেক হাসপাতালে কর্মরত।
তাদের বিরুদ্ধে অভিযোগ, বিদেশে প্রশিক্ষণের জন্য তারা স্বাস্থ্যমন্ত্রী, সচিব, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং এমপিদের সই জাল করে কাগজপত্র সেবা পরিদফতরে জমা দেন। কাগজপত্র রামেক হাসপাতালেও পাঠানো হয়। কিন্তু বিষয়টি ধরা পড়ে যায়।
নার্সদের বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রফিকুল ইসলাম। তিনি বলেন, বিধি মেনেই তারা অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন।
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed