সিলেটে পুলিশ-ছাত্রলীগ সংঘর্ষ, আহত ৩০
বিশেষ প্রতিনিধি :সিলেটে পুলিশের সাথে ছাত্রলীগের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এসময় ছাত্রলীগ কর্মীদের হামলায় পুলিশ ও পথচারীসহ কমপক্ষে ৩০জন আহত হয়েছে। আত্মরক্ষার্থে পুলিশ ১০রাউন্ড টিয়ার সেল ও ৩০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। পুলিশকে লক্ষ্য করে ছাত্রলীগ কর্মীরা মূহুর্মূুহু ককটেলের বিস্ফোরন ঘটায়। ফলে নগরীর আম্বরখানা-ফাজিলচিশত এলাকা রনক্ষেত্রে পরিণত হয়। এসময় পুলিশ ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে আটক করেছে। ঘন্টাব্যাপি সংঘর্ষে এলাকা রনক্ষেত্রে পরিণত হয় এবং নগরজুড়ে যানজট ও জনজটের সৃষ্টি হয়।
সোমবার রাত ১০টার দিকে নগরীর আম্বরখানা পয়েন্ট এলাকায় এ সংঘর্ষ হয়। এতে আহত হয়েছেন ৬ পুলিশ সদস্য।
এ ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে ছাত্রলীগের এক সাবেক কেন্দ্রীয় নেতাসহ ৮ জনকে আটক করা হয়েছে। পুলিশ ১০ রাউন্ড টিয়ার সেল ও ৩০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টায় হযরত শাহজালাল (র.) ওরস উপলক্ষে আম্ভরখানার সাময়িক বন্ধ সড়ক দিয়ে ৪/৫টি মোটরসাইকেল নিয়ে প্রবেশ করতে চায় ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সম্পাদক মাসুদ কামাল সুফির নেতৃত্বে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী। সেখানে কর্তব্যরত পুলিশ সদস্যরা তাদেরকে বাধা দিলে তারা তাদের ওপর হামলা চালায়। এসময় ছাত্রলীগ কর্মীরা পুলিশকে বেধড়ক পিটায়। এতে বিমানবন্দর থানা পুলিশের এস আই শাহীন, এ এস আই আজিজ ও ফরহাদ এবং কনস্টেবল মুসলেম, আব্বাস ও আলফাজ আহত হন। এর মধ্যে এ এসআই আজিজের অবস্থা গুরুতর বলে পুলিশ জানিয়েছে।
এসএমপির অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ ৬ পুলিশ সদস্য আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের শরীরে ককটেলের আঘাত রয়েছে। এ ঘটনায় ছাত্রলীগের পদবীধারী এক নেতাসহ ৮ জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আত্মরক্ষার জন্য ৩০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে বলে জানান রহমত উল্যাহ।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed