মুক্তিযোদ্ধা কন্যা সাজনা হত্যার ঘটনায় অবশেষে মামলা
বিশেষ প্রতিনিধি: সিলেটে মুক্তিযোদ্ধা কন্যা সাজনা হত্যাকান্ডের ঘটনায় অবশেষে মামলা হয়েছে। নিহতের বোন নেহার বেগম সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আদালতে ৫জনকে আসামী করে এ মামলা (সিআর-১২০/২০১৬) দায়ের করেন। মামলার আসামীরা হচ্ছে নিহত সাজনার স্বামী জালালাবাদ থানার দিঘলবাক নোয়াগাঁওয়ের রইছ ্অলীর পুত্র লিয়াকত আলী, সাজনার দেবর শওকত আলী ও হাবিবুর, সাজনার শাশুড়ী জমিলা বেগম ও শশুর রইছ আলী। পাশপাশি এ মামলায় এলাকার গন্যমান্য ১১ ব্যক্তিকে সাক্ষী করা হয়েছে।
মামলায় অভিযোগ করা হয়, গত ২২জুন ভোররাতে মুক্তিযোদ্ধা কন্যা সাজনাকে তার স্বামী শশুর শাশুড়ী ও দেবররা নির্মমভাবে খুন করে। পরে তারা তার লাশ বিছানার উপরে দাঁড় করিয়ে ঘরের তীরের সাথে বেঁধে আত্মহত্যা বলে চালিয়ে দেয়। ঘটনার পর নিহতের বোন নেহার বেগম থানায় মামলা করতে গেলে অজ্ঞাত কারনে মামলা নেয়নি জালালাবাদ থানা পুলিশ। নানা কুটকৌশলে পুলিশ হত্যাকান্ডটি হজম করতে অপতৎপরতা শুরু করে। এতে ক্ষুব্ধ হয়ে নেহার বেগম আদালতে এ মামলা করেন। পুলিশের নানা কুটকৌশলের কারনে মামলাটি প্রথমে স্থগিত হয়ে যায়। পরে আদালত মামলাটি আমলে নিয়ে তদন্ত করে আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করার জন্য জালালাবাদ থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। আদালতের নির্দেশ থানায় পৌছানোর প্রসেস সোমবার (২২আগস্ট) সম্পন্ন করা হয়েছে বলে আদালত সূত্র জানিয়েছে।
এদিকে জালালাবাদ থানা পুলিশ কর্তৃক মুক্তিযোদ্ধা কন্যা সাজনা হত্যাকান্ডের ঘটনা ধামাচাপা দেয়ার বিষয়টি প্রশাসনিকভাবে তদন্ত করা হচ্ছে। মানাবাধিকার সংগঠন ও মুক্তিযুদ্দ ািবষয়ক মন্ত্রীর হস্তক্ষেপে বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে সিলেট মেট্রেপলিটন পুলিশের (এসএমপি’র) একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed