তাহিরপুরে ভারতীয় হরিণের ২০ কেজি মাংস জব্দ
হাবিব সরোয়ার আজাদ,সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চারাগাঁও সীমান্তের লালঘাট গ্রাম থেকে ভারতীয় হরিণের ২০ কেজি মাংস জব্দ করা হয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, সুনামগঞ্জ-২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়নের তাহিরপুরের চারাগাঁও সীমান্তের লালঘাট গ্রামের একদল লোক সীমান্তের ওপার থেকে আসা একটি হরিণ আটক করে গ্রামের স্থানীয় এক বাড়িতে সোমবার দুপুরে জবাই করে হরিণের মাংস নিজেদের মধ্যে ভাগভাটোয়ারা করে নেয়ার প্রস্তুতি নেয়। খবর পেয়ে প্রথমে চারাগাঁও বিওপির বিজিবির একটি টহল দল হাবিলদার রশীদের নেতৃত্বে ঐ বাড়িতে উপস্থিত হলে ভোজনবিলাসীরা সটকে পড়ে।
এরপর পুলিশকে সাথে নিয়ে ট্যাকেরঘাট থেকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট অঞ্জন দাশ লালঘাট গ্রামে পৌছে জবাইকৃত হরিণটিকে জব্দ করে নিয়ে আসেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট অঞ্জন দাশ হরিণের মাংস জব্দ করার বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত মাংস সুনামগঞ্জ সরকারি শিশু পরিবারে (বালিকা) দান করা হয়েছে, হরিণের চামড়াটি বনবিভাগে হস্তান্তর করা হয়েছে। তিনি আরো বলেন, হরিণ আটক ও জবাই করার সাথে যারা জড়িত রয়েছে তাদের ব্যাপারে খোঁজ খবর নেয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Related News
সুনামগঞ্জে বৃদ্ধা ও যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ সদর উপজেলায় ডোবা থেকে এক বৃদ্ধা এবং শান্তিগঞ্জ উপজেলা থেকে একRead More
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পর্যটকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে ট্যাকেরঘাট এলাকায় হার্ট অ্যাটাক করে আশিষRead More



Comments are Closed