Main Menu

রাজশাহীতে অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহী থেকে হাবিব জুয়েল: রাজশাহীর চারঘাটে মিজানুর রহমান (৪৫) নামের এক অস্ত্র ব্যবসায়িকে গ্রেফতার করা হয়েছে।
চারঘাট মডেল থানা পুলিশের একটি দল রোববার রাতে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের সামনের সড়ক থেকে তাকে গ্রেফতার করে। সেখানে বিভিন্ন যানবাহনে তল্লাশি অভিযান চালাচ্ছিলো পুলিশ।

গ্রেফতারকৃত মিজানুর রহমান বাঘার মীরগঞ্জ মাহদিপুরের আব্দুস সামাদের ছেলে।

পুলিশের ভাষ্য, তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। সন্দেহজনক গতিবিধি দেখে আটকের পর তার দেহ তল্লাশি করে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
এ তথ্য নিশ্চিত করে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন জানান, আটক ওই ব্যক্তি এলাকার চিহ্নিত অস্ত্র ব্যবসায়ি। দীর্ঘদিন ধরে অস্ত্র চোরাচালানে জড়িত ছিলেন তিনি।

Share





Related News

Comments are Closed