Main Menu

মামুন হত্যাকান্ডের প্রতিবাদে ১০দিনব্যাপী কর্মসূচী ঘোষণা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা ও মহানগরের সর্বস্তরের ব্যবসায়ীদের সমন্বয়ে প্রতিষ্ঠিত অরাজনৈতিক কল্যাণমূলক ব্যবসায়ী সংগঠন সিলেট ব্যবসায়ী স্বার্থ সংরক্ষণ পরিষদের উদ্যোগে জিন্দাবাজার এলিগ্যান্ড শপিং মলের ব্যবাসায়ী বক্স মোবাইলের সত্ত¡াধিকারী, নগরীর জল্লারপারের বাসিন্দা করিম বক্স মামুন এর নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে ও হত্যাকারীদের শাস্তির দাবীতে এক জরুরী সভা ২১ আগস্ট রোববার রাতে জিন্দাবাজারস্থ এফ এন্ড এইচ কমপ্লেক্সের ২য় তলাস্থ পরিষদের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
পরিষদের আহবায়ক কিবরিয়া হোসেন নিঝুম এর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ এহছানুল হক তাহেরের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন হাজী কুদরত উল্লাহ মার্কেটের ব্যবসায়ী আব্দুর রউফ। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মোতালিব ভিলার ব্যবসায়ী সমিতির সভাপতি মাওলানা ফিরোজ উদ্দিন, শুকরিয়া আধুনিক বিপনী কেন্দ্র ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি এম.এ জলিল, পরিষদের যুগ্ম আহবায়ক চন্দন দে, যুগ্ম সদস্য সচিব পরিতোষ দে পলাশ, রুহেল আহমদ ইলিয়াছ, আব্দুল হান্নান সুহেল, এ.কে কামাল হোসেন, সাংগঠনিক সচিব মোঃ জাকারিয়া ইমরুল, যুগ্ম সাংগঠনিক সচিব আব্দুল্লাহ আল মামুন, এম.এ সালেহ চৌধুরী, মাহবুব উদ্দিন খান লিটন, অর্থ সচিব মোঃ হাবিবুর রহমান, যুগ্ম অর্থ সচিব মোঃ রূপন খান, মিজানুর রহমান, প্রচার সচিব মোঃ শিপন খান, যুগ্ম প্রচার সচিব এ.এইচ. আজাদ, জাহেদুল ইসলাম জাফর, সদস্য- আফজল বকস, দেলওয়ার খা, স্বপন মোদক, আনোয়ার হোসেন, মোহাম্মদ আলী প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে করিম বক্স মামুন এর নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে ও হত্যাকারীদের শাস্তির দাবীতে ১০দিন ব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়।
কর্মসূচির মধ্যে রয়েছে- আগামী ২৪ আগস্ট বুধবার বেলা ১১টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবরে স্মারকলিপি প্রদান, ২৫ আগস্ট বৃহস্পতিবার বিকেল ৫টায় জিন্দাবাজার পয়েন্টে প্রতিবাদ সভা, ২৬ আগস্ট শুক্রবার মরহুম করিম বকসের রূহের মাগফেরাত কামনা করে পরিষদের সদস্যদের নিজ নিজ এলাকায় দোয়া মাহফিল, ২৯ আগস্ট সোমবার বিকেল ৫টায় কোর্ট পয়েন্টে বিক্ষোভ মিছিল ও পরে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশে পরবর্তী কর্মসূচী ঘোষণা করা হবে।

Share





Related News

Comments are Closed