Main Menu

রাজশাহীতে ২২৭ পয়েন্টে কুরবানী

রাজশাহী থেকে হাবিব জুয়েল: এবছর রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) এলাকার ২২৭ পয়েন্টে পশু কুরবানী হবে। রোববার পরিষদের বিশেষ সাধারণ সভায় এ স্বীদ্ধান্ত নিয়েছে রাসিক।

রাসিক জানায়, সরকারি নির্দেশনার প্রেক্ষিতে এ স্বীদ্ধান্ত নিলো নগর সংস্থা। গত বছর রাসিক নির্ধারিত ১৫০ পয়েন্ট ছাড়াও আড়াই শতাধিক পয়েন্টে পশু করুবানী হয়েছে। এবারো প্রতি ওয়ার্ডে অন্তত পাঁচটি করে পয়েন্ট নির্ধারণ করে দিয়েছে রাসিক। এর বাইরেও ওয়ার্ড কাউন্সিলরা অতিরিক্ত পয়েন্ট নির্ধারন করেছেন। কুরবানীর পশুর বর্জ্য থেকে পরিবেশ দুষন ঠেকাতে এ উদ্যোগ নিয়েছে রাসিক।

এনিয়ে নগরবাসীকে সচেতন করতে বিভিন্নভাবে প্রচারনা শুরু করছে রাসিক। আগামী শুক্রবার নগরীর মসজিদগুলোর খতিবরা এ নিয়ে বক্তব্য দেবেন। এছাড়া নগরজুড়ে মাইকিং, পোস্টারিংসহ প্রচারণার নানান কার্যক্রম চলবে। এছাড়াও রাজশাহী থেকে প্রকাশিত খবরের কাগজে বিজ্ঞপ্তিও দেবে রাসিক।

Share





Related News

Comments are Closed