ব্যবসায়ী মামুন হত্যার ঘটনায় মোটরসাইকেলসহ ১জন আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর জিন্দাবাজারের এলিগ্যান্ট শপিং মলের ব্যবসায়ী করিম বক্স মামুন হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলসহ তারেক নামের একজনকে আটক করেছে পুলিশ।
রোববার বিকেলে নগরীর শিবগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ তাকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, সিসিটিভি ফুটেজ দেখে মোটরসাইকেলটি শনাক্ত করা হয়। মার্কেটের সিসিটিভির ফুটেজ অনুযায়ী পুলিশ নিশ্চিত হয় ঘটনার সময় যে মোটরসাইকেলে করে হত্যায় জড়িতরা মার্কেটে এসেছিল সেটির চালক ছিল তারেক।
উল্লেখ্য গত মঙ্গলবার দুপুরে মার্কেটের সামনে মোটরসাইকেল পার্কিং নিয়ে তুচ্ছ ঘটনায় দুর্বৃক্তদের ছুরিকাঘাতে ব্যবসায়ী মামুন নিহত হন।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed