ফেসবুক লাইভে যেভাবে যাবেন
অনলাইন ডেস্ক: ইদানিং অনেকেই ব্যবহার করছেন ফেসবুকের জনপ্রিয় ফিচার ‘গো লাইভ’। চাইলে আপনিও সহজেই ব্যবহার করতে পারেন ফিচারটি।
যেভাবে আপনি ফেসবুকে ‘গো লাইভ’ ফিচার ব্যবহার করবেনঃ
ফেসবুকে আপনি যেভাবে একটি স্ট্যাটাস আপডেট করেন, তেমনিভাবে ‘পোস্ট’ অপশনটিতে যান।
দেখবেন ক্যামেরা, চেক ইন, ফিলিং/অ্যাক্টিভিটি, ট্যাগ, লোকেশন বাটনগুলোর পাশে আরেকটি বাটন আছে। এটাই ‘লাইভ’ বাটন। এই বাটনে ক্লিক করুন।
এখন নতুন একটি ইন্টারফেস আসবে আর ক্যামেরা অন হয়ে যাবে। কানেকশন সম্পন্ন হলে আপনার লাইভ ভিডিওর জন্য একটি ক্যাপশন দিন।
গোপনীয়তা বা সীমাবদ্ধতা রক্ষায় প্রয়োজনে প্রাইভেসি ট্যাবে ক্লিক করে ভিউয়ার্স ঠিক করুন। এরপর ‘গো লাইভ’ বাটনে ক্লিক করে হয়ে যান লাইভ।
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed