ঢাবিতে অনলাইনে ভর্তির আবেদন শুরু সোমবার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে অনলাইনে ভর্তির আবেদন প্রক্রিয়া সোমবার (২২ আগস্ট) সকাল ১০টা থেকে শুরু হবে। আবেদন গ্রহণ চলবে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত।
ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ভর্তি আবেদন প্রক্রিয়ার উদ্বোধন করবেন।
আজ রবিবার উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি বিষয়ক সাধারণ ভর্তি কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সভা কক্ষে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. হাসিবুর রশীদ, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, প্রক্টর এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সিদ্ধান্ত অনুযায়ী খ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২৩ সেপ্টেম্বর (শুক্রবার), চ-ইউনিটের ভর্তি পরীক্ষা সাধারণ জ্ঞান ২৪ সেপ্টেম্বর (শনিবার), গ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৩০ সেপ্টেম্বর (শুক্রবার), ক-ইউনিটের ভর্তি পরীক্ষা ২১ অক্টোবর (শুক্রবার), ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২৮ অক্টোবর (শুক্রবার) এবং চ-ইউনিটের ভর্তি পরীক্ষা অংকন ১ অক্টোবর (শনিবার) অনুষ্ঠিত হবে।
Related News
শাবিতে ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ জানুয়ারি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখRead More
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
বৈশাখী নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল শনিবার (৩১ অক্টোবর) প্রকাশ করা হয়েছে। প্রকাশিতRead More



Comments are Closed