পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠ সহকারীদের মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: চাকরি স্থায়ীকরণ সহ তিনটি দাবিতে পলী সঞ্চয় ব্যাংকের সিলেট বিভাগ মাঠ সহকারী কল্যাণ পরিষদ মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
শনিবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে সিলেট বিভাগের চার জেলার শতাধিক মাঠ সহকারী উপস্থিত থেকে প্রধানমন্ত্রী বরাবর তাদের দাবি তুলে ধরেন। তাদের দাবিগুলো হচ্ছে, মাঠ সহকারিদের চাকরি স্থায়ীকরণ, ছাটাইয়ের নামে হয়রানি বন্ধ করা এবং চাকরি স্থায়ীকরণের পর তা গেজেট আকারে প্রকাশ করা।
সিলেট বিভাগীয় মাঠ সহকারি কল্যাণ পরিষদের সভাপতি মো. বিলাল আহমদের সভাপতিত্বে ও মো. জাকির হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন সত্য রঞ্জন বিশ্বাস, মোস্তাক আহমদ, সাধন কর্মকার, মো. শাহ আলম, শাহ মো. সায়েদ, গুলজার আহমদ, কৃপেষ চন্দ্র দাস, শাহ জাহান মিয়া, নাসির উদ্দিন, বিশ্বজিত, পংকজ দাস, মোঃ রফিকুল ইসলাম, জুয়েল আহমদ, মোঃ চারজান উলাহ, সন্তোষ, অমল চন্দ্র দাস প্রমূখ।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed