ক্যামেরা ও ফটোসাংবাদিকতার ইতিহাস পর্ব ২
মাহবুবুর রহমান চৌধুরী : ১৯ আগষ্ট ১৭৭তম আলোকচিত্র দিবস ছিল। দিবসটি উপলক্ষ্যে আলোকচিত্র সংবাদচিত্র, আলোকচিত্রী বা ফটোসাংবাদিকতার ইতিহাস সম্পর্কে জানাতে প্রখ্যাত আলোকচিত্রী,শিক্ষক ও লেখক আজীজুর রহীমের ‘ছবি আলোর ভাষা’ অবলম্বনে প্রতিবেদনটি তৈরী করেছেন মাহবুবুর রহমান চৌধুরী । আজ প্রকাশিত হলো ২য় পর্ব।
দ্যা গ্যারোটাইপ পদ্ধতি আবিস্কারের প্রায় সঙ্গে সঙ্গে ভারত উপমহাদেশে আলোকচিত্র চর্চা শুরু করে ইংরেজরা। ১০ বছরের মাথায়ই স্টুডিওর মাধ্যমে বাণিজ্যিকভাবে আলোকচিত্র প্রসার লাভ করে। তবে এটি সীমাবদ্ধ ছিলো একেবারে অভিজাত ভারতীয়দের মধ্যে। এদিকে তারও প্রায় ৪শ বছর আগেই ১৪শ শতকে আবিষ্কার হয়ে যায় ম্যাজিক লন্ঠন, এর মাধ্যমে দেয়ালে প্রতিফলিত দৃশ্যের নাড়াচড়া করার ক্ষমতা ছিলো অভিনব সংযোজন। ম্যাজিক লন্ঠন দিয়ে ১৮ শতাব্দীর শেষের দিকে ভৌতিক দৃশ্য তৈরীর খেলা দেখানো হতো। তখনকার সময়ে এটি ছিলো এক অত্যাশ্চর্য ব্যাপার- অন্ধকার ঘরে ঘুরে বেড়াচ্ছে জ্বলজ্যান্ত ভ’ত, বড় হচ্ছে ছোট হচ্ছে, কখনো দূর থেকে চলে আসছে একেবারে কাছে! মানুষের পিলে চমকানে এই ভুতুড়ে ব্যাপারটির নাম দেওয়া হলো ফ্যন্টাসম্যাগোরিয়া। পকেটের পয়সা খরচ করে মানুষ তখন ভুতের ভয় পেতে আসতো! ১৮৯৫ সালে lumiere ভ্রাতৃদ্বয়ের মুভি প্রজেক্টর আবিষ্কারের মাধ্যমে ম্যাজিক লণ্ঠনের কেরামতির সমাপ্তি ঘটলো। শুরু হলো স্লাইড প্রজেক্টর। ১৮৩৯ পরবর্তী অর্ধ শতাব্দীর মধ্যেই ক্যামেরা এবং অন্যান্য উপকরণ আবিষ্কারের সঙ্গে যোগাযোগের এই নতুন মাধ্যমটির শক্তি বৃদ্ধি পেলো। ১৮৮৮ সালে Kodak এর Brownie Box ক্যামেরা আবিষ্কারের কারনে ছবি তোলা হয়ে গেলো আগের তুলনায় পানির মত সহজ। প্রথম মুদ্রিত ছবি: আলোকচিত্র আবিষ্কারের তিন বছরের মাথায়ই শুরু হয়েছিলো ছবির পূনর্মুদ্রণ। ১৮৪২ সালে ইংল্যান্ডের ‘The Illustrated London News’ পত্রিকা প্রকাশ করে প্রথম সংবাদচিত্র। ছবিটি ছিলো ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়াকে হত্যা প্রচেষ্টার ঘটনা, যা ছিলো হাতে আঁকা স্কেচ। এভাবেই অঙ্কনশিল্পীরা ঘটনার ছবি দেখে কাল্পনিক স্কেচ তৈরী করতেন তা থেকে তৈরী হতো কাঠের ব্লক। ব্লক কাগজে চেপে ধরে ফুটিয়ে তোলা হতো ছবি। ছাপার পর ড্রয়িংগুলো দেখাতো অনেকটা আলোকচিত্রের মতো। ওই সময়কাল পর্যন্ত এই পদ্ধতিই ছিল ছবি পূনর্মূদ্রনের একমাত্র উপায়্ কিন্তু ছাপানো ছবির মান এতো খারাপ ছিলো যে আলোকচিত্র আর ‘সাংবাদিকতা’ হিসেবে দাড়ালোনা এমনটা অনেকে ভাবতে শুরু করেন। আবিষ্কৃত হলো ‘ হাফ টোন’ পুনরুৎপাদন পদ্ধতি. এ যেন জীবন ফিরে পেল আলোকচিত্র। পত্রিকায় প্রকাশনার মাধ্যমে তার নতুন নামকরন হয় সংবাদচিত্র। প্রথম হাফ টোন ছবি ছাপানোর কৃতিত্ব দাবী করে যুক্তরাষ্ট্র এবং জার্মানি। ১৮৯৪ সালে বৃটিশ পত্রিকা দ্যা ডেইলি মিরর হাফটোন ছবি নিয়মিতভাবে ছাপানো শুরু করে। তারপর প্রায় শতবর্ষ চলে যায় আলোকচিত্র আজকের অফসেট চেহারায় আসতে। ছবি প্রথম প্রকাশের দিনকাল, প্রতিষ্ঠান কিংবা ব্যাক্তি যেই হোননা কেন, গনযোগাযোগ মাধ্যমে এই নতুন এবং আশ্চর্যজনক সংযোজন ছিলো বিস্ফোরনের মতো। মুদ্রণ শিল্পের উন্নয়নের মাধ্যমে আলোকচিত্র আজ গণমাধ্যমের জন্য অপরিহার্য অনুসঙ্গ। প্রথম সংবাদচিত্র ও চিত্রী: মিনিয়েচার ক্যামেরা আবিষ্কারের মাধ্যমেই প্রকৃতপক্ষে আধুনিক ফটো সাংবাদিকতার শুরু। উনিশ শতকের শুরুর দিকে লাইকা ক্যামেরা আবিষ্কার আলোকচিত্রের ইতিহাসে এক যুগান্তকারী পরিবর্তন আনে। নতুন একটি পরিভাষার জন্ম হয় স্নেক ফটোগ্রাফি। ১৮৪৪ সালের ৯মে মার্কিন আলোকচিত্রীদ্বয় উইলিয়াম এবং ফ্রেডরিক লেংহিম যৌথভাবে সংবাদচিত্র ধারন করেছিলেন ছবিটি ছিলো ফিলাডেলফিয়া শহরে সেনাবাহিনী দখলদারিত্বের। প্রেস ফটোগ্রাফির ইতিহাসে পথ দেখিয়েছেন বৃটিশ ফটোগ্রাফার রজার ফেন্টর। তিনি ক্রিমিয়া যুদ্ধের (১৮৫৩-৫৬) ছবি তুলেছিলেন। তিনি ছিলেন ইতিহাসের প্রথম ওয়ার ফটোগ্রাফার তারঁ কাছাকাছি সময়ে আরো ফটোসাংবাদিক ছিলেন জেমস রবার্টসন, ক্যারল পপ দা সেদমারি প্রমুখ। চলবে
Related News
জাপানের দরজা খোলা, চৌকাঠ উঁচু
হক মোঃ ইমদাদুল: বদলে যাওয়া জাপানে বিদেশিদের ভবিষ্যৎ কোথায়? জাপানের সঙ্গে দীর্ঘ প্রবাসজীবনের সম্পর্ক যাঁদের,Read More
স্ত্রীর আয় নয়, সংকট পুরুষের পুরোনো পরিচয়ে
হক মোঃ ইমদাদুল: একটি সংসারে স্ত্রী যখন স্বামীর চেয়ে বেশি আয় করতে শুরু করেন, তখনRead More



Comments are Closed