Main Menu

সিলেটে ছুরিকাঘাতে কলেজ ছাত্রী আহত, বখাটে আটক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমার নুরজাহান মহিলা কলেজের এক ছাত্রী বখাটের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছে। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জনতা বখাটেকে আটক করে ব্যাপক গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
আহত ফাতেমা নুরজাহান কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং দক্ষিণ সুরমার বদিকোনার নূর উদ্দিনের মেয়ে।
কলেজের অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার জানান, শনিবার ছাত্রীটি এইচএসসি দ্বিতীয় বর্ষের প্রথম সেমিস্টারের পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল। বাড়ি যাওয়ার পথে বখাটে লিটন তাকে ছুরিকাঘাত করে। বিকাল ৪টায় তিনি জানান, ছাত্রীর শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুর দেড়টার দিকে চন্ডিপুল এলাকায় ছাত্রীটির পথরোধ করে প্রেম নিবেদন করে বখাটে লিটন। তখন সে তার প্রস্তাবে সাড়া না দেওয়ায় সে তার বুকে ছুরিকাঘাত করে আহত করে। এতে তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। উপস্থিত লোকজন প্রথমে তাকে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এদিকে, ছুরিকাঘাত করে পালানোর সময় স্থানীয় জনতা বখাটে লিটনকে ধরে গণধোলাইয় দিয়ে দক্ষিণ সুরমা থানায় সোপর্দ করেন। লিটন নগরীর চারাদিঘীর পাড়ের আব্দুল মতিনের ছেলে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (সদর দক্ষিণ) জেদান আল মুসা ছাত্রী ছুরিকাঘাতের বিষয়টি নিশ্চিত করে বলেন, বখাটেকে আটক করা হয়েছে। হাসপাতালে ছাত্রীটির চিকিৎসা চলছে। ছাত্রীর পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Share





Related News

Comments are Closed