সিলেটে অপহৃত সুইডেন প্রবাসীর স্ত্রী উদ্ধার, আটক ৩
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে সুইডেন প্রবাসীর নববিবাহিতা স্ত্রী ও মেডিকেল ছাত্রী তাহসিনা ইসলাম তাম্মিকে উদ্ধার করেছে শাহপরান থানা পুলিশ। এ ঘটনায় ছাত্রীটির কথিত প্রেমিকসহ তিনজনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হচ্ছে- নর্থ ইস্ট মেডিকেল কলেজের এমবিবিএস চতুর্থ বর্ষের ছাত্র ও ছাত্রীটির সহপাঠী জাহিদ। তার বাসা নগরীর মিরাবাজার উদ্দীপন-৬৩। আটককৃতদের মধ্যে তার দুই চাচাতো ভাইও রয়েছে।
পুলিশ জানায়, সিলেট নগরীর দক্ষিণ সুরমার নর্থ ইস্ট মেডিকেল কলেজের এমবিবিএস চতুর্থ বর্ষের ছাত্রী ও নগরীর উপশহরের বাসিন্দা তাহসিনা ইসলামের সাথে পারিবারিকভাবে সুইডেন প্রবাসী রিফাতের বিয়ে হয় গত ৭ আগস্ট। বিয়ের পর রোববার সন্ধ্যায় তারা এমসি কলেজ মাঠে বেড়াতে যায়। সন্ধ্যা ৭টার দিকে কয়েকজন দুষ্কৃতকারী তাকে (তাহসিনা) অপহরণ করে নিয়ে যায়। সোমবার ভোররাত সাড়ে তিনটায় হযরত শাহপরান (র.) মাজারের সম্মুখে একটি হোটেল থেকে অপহৃতাকে উদ্ধার করা হয়। এ সময় সেখান থেকে জাহেদ ও তার দুই চাচাতো ভাইকেও আটক করা হয়।
রিফাতের মামা আব্দুল বাসিতের বরাত দিয়ে স্থানীয়রা জানান, রবিবার সন্ধ্যায় প্রবাসী রিফাত আশরাফুল চৌধুরী, তার স্ত্রী তাহসিনা ইসলাম তাম্মিসহ বেশ কয়েকজন এমসি কলেজ এলাকায় বেড়াতে যান। ফেরার পথে ৩/৪টি মটর সাইকেলে আসা বেশ কয়েকজন যুবক অস্ত্রের মুখে তাহসিনা ইসলাম তাম্মিকে অপহরণ করে নিয়ে যায়।
রিফাত আশরাফুল চৌধুরীর বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার আলীনগর গ্রামে। তিনি নগরীর মিরাবাজারের উদ্দীপন ৭৩ নং বাসার বাসিন্দা।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed