ঝিনাইদহে পুলিশ পরিচয়ে মাদ্রাসা শিক্ষককে অপহরন
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার চাঁদপাড়া গ্রাম থেকে রোববার বিকালে গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে সাদা পোশাকের লোকজন হাফেজ গোলাম মোস্তফা নামে এক শিক্ষককে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
তিনি বলাবাড়িয়া মাদ্রাসার শিক্ষক বলে জানা গেছে। পরিবারের পক্ষ থেকে অবিযোগ করা হয়েছে রোববার বিকালে সাদা পোশাকের অস্ত্রধারী লোকজন মটরসাইকেল যোগে চাঁদপাড়া গ্রামে এসে গোলাম মোস্তফাকে উঠিয়ে নিয়ে যায়।
এ ঘটনার পর থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না। বিষয়টি নিয়ে কোটচাঁদপুর থানার ওসি আহম্মেদ কবীর জানান, তাদের কোন লোক চাঁদপাড়া গ্রাম থেকে গোলাম মোস্তফা নামে কাউকে নিয়ে আসেনি। তিনি জানান তারা এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed