সৌরজগতের বাইরে পৃথিবীর মতোই ২০টি গ্রহের সন্ধান!
বৈশাখী নিউজ ডেস্ক: বহুকাল ধরেই পৃথিবীর মতো দ্বিতীয় কোনো গ্রহের সন্ধানে ব্যস্ত রয়েছে বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের সেই প্রচেষ্টার ফলশ্রুতিতেই এবার জানা গেল পৃথিবীর মতোই এলিয়েন জগতের রয়েছে আরো ২০টি গ্রহ!
নতুন এক গবেষণায় বলা হয়েছে, এ যাবৎকাল ধরে নাসা কেপলার স্পেস টেলিস্কোপের মাধ্যমে ৪ হাজারেরও বেশি এক্সপ্ল্যানেট আবিষ্কার করেছে। এগুলো সেসব গ্রহ যা সৌরজগতের বাইরে কোনো নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে। এসব গ্রহের মধ্যে কোন গ্রহগুলো পৃথিবীর মতো বা এর কাছাকাছি তার তালিকা করেছেন বিজ্ঞানীরা। সে তালিকায় স্থান করে নিয়েছে ২০টি গ্রহ।
এই ২০টি ‘পৃথিবীর মতো’ গ্রহ সূর্যের মতো কোনো না কোনো নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে। অর্থাৎ তাদের কোনটিতে তরল অবস্থায় মিলবে পানি। আর পৃথিবীর মতো এসব গ্রহগুলোতেই প্রাণের সন্ধান মিলবে। এমনটাই মনে করেন সান ফ্রান্সিসকো স্টেট ইউনিভার্সিটির ফিজিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনমি বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর স্টিফেন কেইন।
তার মতে, এখন আমাদের এইসব গ্রহতে দৃষ্টি দিলে এবং নিয়মিত গবেষণা করলে অনেক কিছু বেরিয় আসবে। অন্তত পৃথিবীর মতো গ্রহগুলোতে মানুষের বসবাস সম্ভব কিনা তা জানা যাবে। কেন ও তার দল বসবাসযোগ্য বলে মনে হয় এমন ২১৬টি কেপলার প্ল্যানেট এবং ক্যান্ডিডেট খুঁজে পেয়েছেন।
ক্যান্ডিডেট শব্দটির পুরো অর্থ এখনো বেরিয়ে আসেনি বা বিজ্ঞানীরা তার পূর্ণাঙ্গ ব্যাখ্যা তৈরি করেননি। কেপলারের মাধ্যমে ৪৭০০টি ক্যান্ডিডেট খুঁজে পাওয়া গেছে। এদের মধ্যে ২৩০০টিরও বেশি সংখ্যক ক্যান্ডিডেটকে নিশ্চিত করা গেছে।
পৃথিবীর মতো গ্রহগুলোর মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্যতা পেয়েছে ২০টি গ্রহ। এর মধ্যে ৫টি শীর্ষে রয়েছে। এগুলো হলো কেপলার-১৮৬এফ, কেপলার-৬২এফ, কেপলার-২৮৩এফ, কেপলার-২৯৬এফ এবং কেপলার-৪৪২এফ। বাকি ১৫টি ক্যান্ডিডেট সম্পর্কেও মোটামুটি নিশ্চিত বিজ্ঞানীরা।
সূত্র : ফক্স নিউজ
Related News
যেভাবে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে ভয়ংকর ম্যালওয়্যার
প্রযুক্তি ডেস্ক: অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে সাইবারনিরাপত্তা গবেষকেরা। ‘ম্যানট্যাক্স ওট্যাক্স’ নামেরRead More
৬৪ জেলায় ফ্রি’তে প্রশিক্ষণের সু্যোগ, মিলবে খাবার ও যাতায়াত ভাড়া
প্রযুক্তি ডেস্ক: দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবেRead More



Comments are Closed