ঠাকুরগাঁওয়ে আমন চাষে ব্যস্ত কৃষকরা
আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: ইরি-বোরো ধানের লোকসান পুষিয়ে নিতে ঠাকুরগাঁওয়ে আমন ধান চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে চলছে জমি পরিচর্যার কাজ। আমন ধানের ন্যায্য মূল্য না পেলে লোকসানের মুখে পড়বে কৃষকরা।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ঠাকুরগাঁও জেলায় ১ লক্ষ ৩৩ হাজার ৫৩৫ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়। আর এ পর্যন্ত অর্জিত হয়েছে ৪৮ হাজার ১৯২ হেক্টর জমির আবাদ। এছাড়াও এবার ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয় ৩ লক্ষ ৬৬ হাজার ১৭৭ মে.টন। প্রাকৃতিক দুর্যোগ না হলে লক্ষ্যমাত্রা অর্জনের আশাবাদ কৃষি বিভাগের ।
শ্রাবণ মাসের শুরু থেকে এ বছর বৃষ্টিপাত শুরু হয়। জমিতে বৃষ্টির পানি জমার সাথে সাথে কৃষকেরা নেমে পড়ে জমিতে আমন ধান লাগাতে। এ বছর টানা বৃষ্টিপাত না হওয়ায় কৃষকেরা সেচ দিয়ে উচু নিচু সব জমিতে এবার আমনের চারা রোপন করছে। শ্রাবন মাসের মধ্যেই আমন রোপন করতে হবে এ লক্ষ্যকে সামনে রেখে তারা এখন ব্যস্ত সময় কাটাচ্ছে। আমন রোপন করতে হিমশিম খাচ্ছে কৃষক। গত বোরো মৌসুমে পানির দামে ধান বিক্রি করে অনেক কৃষকের হাতে তেমন টাকা পয়সা নেই। তাই ঋণ মাহাজন করে এবার তাঁরা আমন ধান রোপন করছে। এছাড়াও বেড়েছে মজুরের মূল্যও । তাই তাদের হিমশিম খেতে হচ্ছে এসবের যোগান দিতে ।
সদর উপজেলার খোচাবাড়ী এলাকার কৃষক নজরুল ইসলাম বলেন, কৃষি উপকরণের মূল্য যে হারে বেড়েছে কিন্তু সে হারে কৃষি পণ্যের মূল্য নাই । তাই আবাদ করা এখন বৃথা । কিন্তু আমরা নতুন করে কিছু করতে পারবো না বলেই বাধ্য হয়ে পেট বাঁচাতে আবাদ করতে হচ্ছে ।
বেগুনবাড়ী এলাকার কৃষক সামসুল আলম বলেন, আষাঢ়-শ্রাবণ মাস বর্ষাকাল। কিন্তু শ্রাবণ মাসেও তেমন বৃষ্টিপাত না হওয়ায় কৃষকরা শ্যালো মেশিনে সেচ দিয়ে ধান রোপন করছে।
জামালপুর এলাকার আসির উদ্দীন বলেণ, এদিকে বোরো ধানের ন্যায্য মূল না পাওয়ায় পুনরায় লাভের আশায় আমন ধান রোপন করেছেন অনেকেই। কিন্তু আমনের দাম না পেলে কৃষকরা এ পেশা ছেড়ে অন্য পেশায় চলে যাবেন বলে জানান।
ঠাকুরগাঁও কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আরশেদ আলী জানান, খাদ্য ভান্ডার হিসাবে পরিচিত ঠাকুরগাঁও জেলা। দিন রাত পরিশ্রম করে কৃষকরা আমন ধান রোপন করছেন। নিয়মিত বৃষ্টি হলে অল্প কিছুদিনের মধ্যে আমন ধান রোপন সম্পন্ন করা হবে। এছাড়া আবহাওয়া ভাল থাকলে আমনের বাম্পার ফলন হবে এবং উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে তিনি আশা করেন।
Related News
পরিত্যক্ত জমিতে লাউ চাষে সাফল্য, বিষমুক্ত সবজিতে হাসি ফুটেছে কৃষক ফারুকের মুখে
আনোয়ার হোসেন রনি, ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বাড়ির সামনে দীর্ঘদিনের পরিত্যক্ত জমিতে উচ্চফলনশীল লাউRead More
নড়াইলের পাট চাষিরা দাম নিয়ে দুঃচিন্তায়
নড়াইল সংবাদদাতা: নড়াইলের গ্রামীণ জনপদে পাট কাটা,পচানো এবং ধোঁয়ায় ব্যস্ত সময় পার করছেন পাট চাষিরা।অনেকেRead More



Comments are Closed