ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে স্কুল ছাত্রের মৃত্যু
আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের জগন্নাথপুর ইউনিয়নে বিষধর সাপের কামড়ে মোন্তাজুল নেহান (১০) নামে ৪র্থ শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার ওই ইউনিয়নের বাঙ্গালীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মোন্তাজুল নেহার বাঙ্গালীপাড়া গ্রামের রুহুল আমিনের ছেলে এবং সে বর্ডার গার্ড প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র।
পারিবারিক সুত্রে জানা যায়, রাতের খাবার খেয়ে নিজ বসতবাড়ীতে বাবা রুহুল আমিন, মা শাহনাজ ও ছেলে মোন্তাজুল নেহান ঘুমিয়ে পরে। ঘুমিয়ে থাকা অবস্থায় রাত দেড়টার দিকে একটি বিষধর সাপ মোন্তাজুল নেহানের ডান কানের নিচে কামড় দেয়। এসময় বিষাক্ত সাপের ছোবলের যন্ত্রণায় শিশুটি চিৎকার করে। তাঁর চিৎকারে পরিবারের ঘুম ভেঙে যায় এবং তাৎক্ষনিকভাবে শিশুটিকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তাঁর অবস্থার অনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।
পরে নেহানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সৈয়দপুর নামকস্থানে সে মারা যায় ।
জগন্নাথপুর ইউপি চেয়ারম্যান আলাউদ্দিল আলাল শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Related News
পঞ্চগড়ে তরুণদের নিয়ে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: জাতিসংঘের আদলে আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা, কূটনৈতিক নেগোশিয়েশন,Read More
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More



Comments are Closed