সিলেটে দলিল লেখক সমিতির কার্যালয়ে অগ্নিসংযোগ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সদর সাব রেজিস্টার দলিল লেখক সমিতির কার্যালয়ের জানালা ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। সোমবার দুপুরে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এ ব্যাপারে সোমবার সন্ধ্যায় কোতোয়ালি থানায় জিডি দায়ের করেছেন সিলেট সদর দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক মইনুল ইসলাম খান সায়েক।
জিডিতে উল্লেখ করা হয়, সোমবার সকালে তারা এসে দেখেন অফিসের একটি জানালার গøাস ভাঙ্গা রয়েছে। এরপর দুপুরের দিকে সবাই যখন কাজে ব্যস্ত হয়ে পড়েন তখন তারা দেখেন কার্যালয়ের ভেতর থেকে ধোয়া উড়ছে।
অফিস খুলে তারা দেখেন ভেতরে আগুন জ্বলছে। প্রথমে দলিল লেখকরা আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করেন। পরে দমকল বাহিনীর সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রনে আনেন।
এদিকে ঘটনার পর সিলেট জেলা রেজিস্ট্রার দীপক কুমার সরকার, সাব রেজিস্ট্রার আবু বকর সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সন্ধ্যায় কোতোয়ালি থানায় এ ব্যাপারে সাধারন ডায়েরী করা হয়েছে।
সিলেট সদর সাব রেজিস্ট্রার দলিল লেখক সমিতির সভাপতি হাজী মাহমুদ আলী ও সাধারন সম্পাদক মইনুল ইসলাম খান সায়েক জানিয়েছেন, অগ্নিকান্ডে কার্যালয়ের ফার্নিচার, ছাদ ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়া অফিসে রক্ষিত কিছু জরুরী দাপ্তরিক কাগজপত্র পুড়ে গেছে।
তারা বলেন, টাকার হিসেবে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান তারা। ধারনা করা হচ্ছে, কোনো পক্ষ শত্রুতামুলক ভাবে জানালার গ্লাস ভাংচুর ও আগুন দিয়েছে।
Related News
‘দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ’
বৈশাখী নিউজ ডেস্ক: উচ্চ পর্যায়ে দুর্নীতি বিরোধী গণআন্দোলন ও গণজাগরণ গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৮ সালেRead More
সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা
বৈশাখী নিউজ ডেস্ক: মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণRead More



Comments are Closed