Main Menu

ফেসবুকে হিন্দুধর্ম নিয়ে মন্তব্য, শাবি ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

শাবি প্রতিনিধি : হিন্দুধর্ম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাজে মন্তব্য করায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে। সে বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
সেই সাথে তাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৭ আগস্ট রবিবার শাবি শাখা সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ ও সাধারণ সম্পাদক ইমরান খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগামী ১৪ আগস্টের মধ্যে কারণ দর্শাণোরও নোটিশ দেয়া হয়েছে।
জানা যায়, গত বৃহস্পতিবার সকালের দিকে আরিফের ফেসবুক থেকে হিন্দুধর্মের সমালোচনা করে একটি পোস্ট দেয়া হয়। যাতে বলা হয়েছে- ‘নারী শুধুমাত্র সন্তান জন্ম দেয়ার জন্য সৃষ্টি হয়েছে (মনুসংহিতা ৯:৯৬’। এছাড়া সনাতন হিন্দু ধর্মকে নিয়েও সে নিজের নেতিবাচক মন্তব্য দেন বলে অভিযোগ উঠেছে।

এনিয়ে নিজ দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই পোস্টের জের ধরে তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে একাধিক সূত্র জানায় ।

এ ব্যাপারে জানতে চাইলে আরিফ বলেন, আমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়ায় এর কর্মকাণ্ড সম্পর্কে অবহিত ছিলাম না। এমনকি ধর্ম নিয়ে কোন সাম্প্রদায়িক মন্তব্য করা হয়নি।

অ্যাকাউন্ট এর ধর্মীয় সাম্প্রদায়িক মন্তব্য কিংবা অন্য কোন কর্মকাণ্ডে কেউ কষ্ট পেলে তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।

এছাড়া সংগঠনের কারণ দর্শাণোর নোটিশ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আগামী ১৪ আগস্টের মধ্যে কারণ দর্শাণোর জন্য নির্দেশ দিয়েছে। আমি নির্দিষ্ট সময়ের মধ্যে সংগঠনের নির্দেশ অনুযায়ী কাজ করবো।

শাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খান বলেন, বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতিতে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে কারণ দর্শানো এবং সংগঠনের কার্যক্রম থেকে সাময়িক অব্যহতি দেয়া হয়েছে। তবে অধিকতর তদন্তে দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

Share





Related News

Comments are Closed