জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস আজ
বৈশাখী নিউজ ২৪ ডটকম : আজ ৯ আগস্ট দেশে জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস। ২০১০ সাল থেকে সরকারিভাবে দিবসটি পালিত হয়ে আসছে।
দিবসটির তাৎপর্য হচ্ছে, ১৯৭৫ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেল অয়েল কোম্পানির কাছ থেকে মাত্র ৪৫ লাখ পাউন্ড স্টার্লিংয়ে (তখনকার ১৭ কোটি ৮৬ লাখ টাকা) পাঁচটি গ্যাসক্ষেত্র কিনে রাখেন। ক্ষেত্রগুলো হচ্ছে তিতাস, বাখরাবাদ, রশিদপুর, হবিগঞ্জ ও কৈলাশটিলা।
পরবর্তীকালে এই গ্যাসক্ষেত্রগুলো জাতীয় জ্বালানি নিরাপত্তার বড় নির্ভরস্থল হয়ে ওঠে। এখনো প্রতিদিন দেশের মোট ব্যবহৃত গ্যাসের ৪০ শতাংশেরও বেশি উৎপাদিত হয় এই ক্ষেত্রগুলো থেকে। বিশেষজ্ঞদের ধারণা, আরও অনেক দিন এই পাঁচটি ক্ষেত্র থেকে প্রচুর গ্যাস উৎপাদিত হবে।
জ্বালানি নিরাপত্তা দিবস উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাষ্ট্রপতি তাঁর বাণীতে প্রাকৃতিক গ্যাসের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে মূল্যবান এ সম্পদের অপচয় রোধে সবাইকে আরও যত্নবান হওয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রীও তাঁর বাণীতে অনুরূপ আহ্বান জানান।
Related News
ঢাকাসহ ৩৭ জেলায় তীব্র বজ্রপাতের শঙ্কা, হতে পারে ভারী বৃষ্টি
বৈশাখী নিউজ ডেস্ক: শনিবার রাত থেকে দেশের বিস্তীর্ণ অঞ্চলে তীব্র বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে বলেRead More
বিদ্যুৎ নিয়ে সব জেলা পরিষদকে সরকারের নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের প্রতিটি জেলা পরিষদের নিজস্ব স্থাপনায় আগামী ২০২৭ সালের জানুয়ারির মধ্যে ছাদভিত্তিকRead More



Comments are Closed