বিতর্ক প্রতিযোগিতায় লিডিংয়ের বিপক্ষে নর্থ ইস্ট ইউনিভার্সিটির জয়
বৈশাখী নিউজ ২৪ ডটকম: নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ডিবেটিং সোসাইটির আয়োজনে ৭ আগস্ট রবিবার বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে নর্থ ইস্ট ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি ও লিডিং ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের মধ্যে এক সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্কের বিষয় ছিল “এই সংসদ মনে করে যে, এককেন্দ্রিক বিশ্বই জঙ্গিবাদ বিস্তারের মূল কারণ”।
নর্থ ইস্ট ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির ভাইস প্রেসিডেন্ট জিনাত চৌধুরীর উপস্থাপনায় এ প্রতিযোগিতায় স্পিকারের দায়িত্ব পালন করেন কুমিলা বিশ্ববিদ্যালয়ের সাবেক বিতার্কিক ও ব্যবসা প্রশাসন বিভাগের প্রভাষক শামীম আল আজিজ লেলিন। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ ডিবেট ফেডারেশন সিলেট অঞ্চলের সদস্য সচিব ধ্র“ব রঞ্জন রায় ও শাবিপ্রবির সাবেক বিতার্কিক ইশতিয়াক হোসেন মুন্সি। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, এনইউবি ডিবেটিং সোসাইটির উপদেষ্ঠা ও ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপিকা নুসরাত রিকজা ও প্রেসিডেন্ট রিয়াদ মাহমুদ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন ও বিভাগীয় প্রধান অধ্যাপক ড. তোফায়েল আহমেদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রথীন্দ্র চন্দ্র গোপ, আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান আবুল হাসনাত ইবনে আবেদীন ও ইংরেজী বিভাগের প্রভাষক নোমান আহমদ।
বিতর্কে ২-০ ব্যালটে লিডিং ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবকে হারিয়ে জয়লাভ করে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ডিবেটিং সোসাইটি।
বিজয়ী দলের বিতার্কিকরা হলেন, ব্যবসা প্রশাসন বিভাগের সাফওয়াত মাহদি রাহাত, খয়রুল ইসলাম কামরুল ও সিএসই বিভাগের এহছানুল হক হৃদয়।
Related News
সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় স্বামীকে হত্যা, গ্রেফতার ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের কাষ্টঘর সুইপার কলোনীতে স্ত্রীর ছবি ও ভিডিও ধারণের প্রতিবাদ করায়Read More
সিলেটে বালুভর্তি ট্রাকে মিলল পৌণে ৮ লাখ টাকার ভারতীয় পণ্য, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বালুভর্তি ট্রাকের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে আনা ৭ লাখ ৭৬ হাজারRead More



Comments are Closed