Main Menu

বীরগঞ্জে ভিমরুলের কামড়ে ৩ বোনের মৃত্যু

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভিমরুলের হুলের আঘাতে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু হয়েছে। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে শিশুর মা তানজিনা বেগম। মৃত শিশুদের পিতার নাম ইমলাম মিয়া।

মৃত শিশুরা হলো হাদিছা (৭), ফারজানা (৪) ও মিম (৯ মাস)। ভিমরুলের হুলের আঘাতের ঘটনা ঘটে শনিবার (০৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের আরাজি লস্কর গ্রামে।

প্রত্যক্ষদশীরা জানায়, ওই ৩ শিশু বাড়ির পাশে বাঁশ বাগানের নিচে খেলা করছিল। বাঁশ বাগানে থাকা ভীমরুলের চাক প্রচন্ড বাতাসে বাঁশের ডালের ধাক্কায় ভেঙ্গে গেলে নিচে থাকা ওই শিশুদের ভীমরুল আক্রমন করে।

এসময় শিশুদের চিৎকারে মা তানজিনা এগিয়ে গেলে তাকেও ভীমরুল আক্রমন করে। আহতদের সকলকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে মা তানজিনা ও মিমকে রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঠাকুরগাঁও হাসপাতালে রাতে হাদিছা ও ফারজানার মৃত্যু হয়। রংপুর মেডিকেলে গভীর রাতে মারা যায় শিশু মিম। মা তানজিনার অবস্থাও সংকটাপন্ন।

বীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ফখরুল ইসলাম ৩ শিশুর মৃত্যু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

Share





Related News

Comments are Closed