Main Menu

৪০ দিনেও খোঁজ মিলেনি লালনের

রাজশাহী থেকে হাবিব জুয়েল: নিখোঁজের ৪০দিন অতিবাহিত হলেও রাজশাহীর চারঘাট উপজেলার থানাপাড়া গ্রামের লালনের সন্ধান পাওয়া যায়নি। এই ঘটনায় লালনের মা চরম উদ্বিগ্ন হয়ে পড়েছেন। নিখোঁজ লালন (১৮) চারঘাট থানাপাড়া গ্রামের মৃত আবুল কালামের ছেলে।
লালনের মা হাওয়া বেগম জানান, গত ১ জুলাই ভোর ৫টায় কাউকে না জানিয়ে বাড়ি থেকে উধাও হয় লালন। পরে ওইদিন তাকে ফোন করলে তার (লালনের) ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। ঘটনার পর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে গত ২ জুলাই নিখোঁজ লালনের মা হাওয়া বেগম বাদী হয়ে চারঘাট মডেল থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন।
এ বিষয়ে চারঘাট মডেল থানার ওসি নিবারন চন্দ্র বর্মন নিখোঁজ লালনের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে খুজে বের করতে প্রশাসনিক এবং আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

Share





Related News

Comments are Closed