বন্ধ করে দেয়া হলো ৩৫টি নিউজ পোর্টাল
বৈশাখী নিউজ ডেস্ক : দৈনিক আমার দেশ পত্রিকার অনলাইন ভার্সন এবং অনলাইন নিউজ পোর্টাল শীর্ষ নিউজসহ ৩৫টি নিউজ সাইট বন্ধ করে দিয়েছে বিটিআরসি।
বৃহস্পতিবার (৪ আগস্ট) নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি সরকারের পক্ষে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) এবং ইন্টারন্যাশনাল টেরিস্ট্রিয়াল ক্যাবল (আইটিসি) অপারেটরদের সাইটগুলো বন্ধ করার নির্দেশ দেয়।
বিটিআরসি সূত্রে জানা যায়, আপত্তিকর কনটেন্ট প্রকাশ করার দায়ে এসব ওয়েবসাইট বন্ধ করে দেয়া হয়েছে।
এর মধ্যে রয়েছে: শীর্ষনিউজ, আমার দেশ, আরটিনিউজ২৪, হককথা, আমরা বিএনপি, রিয়েল-টাইম নিউজ, বিনেশন২৪, নেশন নিউজ বিডি, ভোরের আলাপ, বাংলাপোস্ট২৪, ডেইলি টাইমস২৪, মাইনিউজ বিডি, লাইভ খবর, রিখান, নেচারের ডাক, সিলেট ভয়েস২৪, সময় বাংলা, প্রথম-নিউজ, বাংলা লেটেস্ট নিউজ, বিডি মনিটর, বিডিআপডেট নিউজ২৪, নিউজ ডেইলি২৪বিডি, অন্যজগত২৪, দেশ-বিডি, ক্রাইমবিডিনিউজ২৪, নতুন সকাল, শীর্ষখবর, দিনকালঅনলাইন, সারাবাংলা, পার্স টুডে, উইকলি সোনারবাংলা, ২৪বাংলানিউজ ব্লগ।
উল্লেখ্য, সাম্প্রদায়িক উসকানির অভিযোগে আমার দেশ পত্রিকার মুদ্রিত প্রকাশনার অনুমোদন কয়েক বছর আগে বাতিল করা হয়েছিল। আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান বর্তমানে কারাগারে রয়েছেন। তার পত্রিকাটিও বন্ধ রয়েছে। তবে পত্রিকাটির অনলাইন ভার্সন প্রচারিত হত। আর শীর্ষ নিউজ নামের অনলাইনটি এর আগেও একবার বন্ধ করেছিল সরকার।
বিটিআরসি চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেন, “সরকারের নির্দেশে শীর্ষনিউজ ডটকম বিডি বন্ধ করা হয়েছে।” তবে কী কারণে এই ওয়েবসাইট বন্ধ করা হয়েছে, এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
শীর্ষনিউজের সম্পাদক একরামুল হক বলেন, “আমাদের সাইট দেখা যাচ্ছে না। শুনতে পেয়েছি, বিটিআরসি আমাদের সাইট বন্ধ করে দিয়েছে। কিন্তু কেন বন্ধ করা হয়েছে, তা আমাদের জানানো হয়নি।”
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed