Main Menu

কানাইঘাটে ৫ লাখ চার হাজার পিস ভারতীয় বিড়ি জব্দ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কানাইঘাট সীমান্তে পাঁচ লাখ চার হাজার পিস ভারতীয় পাতার বিড়ি (নাসির বিড়ি) জব্দ করেছে ৪১ বর্ডার গার্ড।
বুধবার রাত সাড়ে ১০টায় সীমান্তের গাগরাজুন গ্রাম থেকে এগুলো জব্দ করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের সুরাইঘাট বিওপির নায়েক মোঃ নুরুজ্জামান এর নেতৃত্বে একটি টহল দল অভিযান চালিয়ে এসব বিড়ি জব্দ করে। অভিযানের বিষয়টি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। জব্দকৃত বিড়ির সিজার মূল্য সাড়ে সাত লক্ষাধিক টাকা বলে বিজিবি জানিয়েছে।

Share





Related News

Comments are Closed