হবিগঞ্জে যুবদল-ছাত্রদলের ১৯ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জশীট
হবিগঞ্জ সংবাদদাতা : বিএনপি যুবদল ও ছাত্রদলের ১৯ নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেছে পুলিশ। গত ডিসেম্বরে হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমের নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত মাইক ও রিক্সা ভাংচুরের মামলায় এ চার্জশীট দাখিল করা হয়।
বৃহস্পতিবার হবিগঞ্জ সদর মডেল থানার এসআই মিজানুর রহমান আদালতে এই চার্জশীট দাখিল করেন।
এছাড়া তদন্তে অভিযোগ প্রমাণিত না হওয়ায় চার্জশীটে মামলার ৩০ আসামীর নাম বাদ দেয়া হয়েছে।
চার্জশীটে অভিযুক্ত আসামীরা হলেন- রিচি ইউনিয়নের নারানপুরের মর্তুজা আলীর পুত্র কাজল মিয়া, আঃ নূরের পুত্র মুর্শেদ আলম সাজন, হবিগঞ্জ শহরের অনন্তপুরের হিরণ মিয়ার পুত্র জসিম মিয়া, শায়েস্তানগরের নূরুল ইসলামের পুত্র গোলাম মাহবুব, আলফু মিয়ার পুত্র জি কে ঝলক ও গোলাম ফারুক, মৃত জিতু মিয়ার পুত্র সফিকুর রহমান সেতু, পুরান মুন্সেফী আবাসিক এলাকার মৃত ময়না মিয়ার পুত্র মিনহাজ উদ্দিন টুনু, উত্তর শ্যামলী এলাকার গণি মিয়ার পুত্র আমজাদ হোসেন মনি, জনি ও কবির চৌধুরীর পুত্র আকলু চৌধুরী, পুরান মুন্সেফীর সাজিদ মিয়ার পুত্র রুমেল মিয়া, সুলতান মামদপুরের মৃত জয়নাল আবেদীন সিকদারের পুত্র মহসিন সিকদার, অনন্তপুরের আজগর খানের পুত্র গুলজার খান, রজব আলীর পুত্র রবিউল ইসলাম, মাহমুদাবাদের মৃত আব্দুল মন্নাফের পুত্র আব্দুল কাইয়ূম, শায়েস্তানগরের ইউনুছ আলী চৌধুরীর পুত্র শারফিন চৌধুরী রিয়াজ।
এছাড়া মামলার এজাহারভুক্ত আসামী রাঙ্গেরগাঁও গ্রামের হাজী হোসেন আহমেদের পুত্র শাহেদ আহমেদ রিপন ও পাইকপাড়ার মৃত তালিব উদ্দিনের পুত্র সালাউদ্দিন হেলাল গ্রেফতার হয়ে বর্তমানে জেলহাজতে রয়েছেন। হবিগঞ্জ সদর মডেল থানার এসআই মিজানুর রহমান আদালতে এই চার্জশীট দাখিল করেন।
মামলা সূত্রে জানা যায়, গত বছরের ২৬ ডিসেম্বর হবিগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমের নির্বাচনী প্রচার কাজ শেষে বাসায় ফেরার পথে বৃন্দাবন সরকারি কলেজের পূর্ব পাশের রাস্তায় পৌঁছামাত্র পূর্ব থেকে ওৎ পেতে থাকা এজাহার নামীয় আসামীগণ প্রচার কাজে ব্যবহৃত রিক্সার গতিরোধ করে মামলার বাদী শহরের উমেদনগরের কবির আহমেদের পুত্র সবুজ আহমেদকে হত্যার ভয় দেখিয়ে টানা-হেচড়া করে জোরপূর্বক রিক্সা থেকে নামিয়ে দেয় এবং তাকে হাতুয়া মারপিট করে। পরে রিক্সায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় এবং ভাংচুর চালায়। এতে প্রায় ৩০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়।
Related News
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More
হবিগঞ্জে ২০ হাজার টাকা আত্মসাত করতে নিজ বোনকে খুন
বৈশাখী নিউজ ডেস্ক: পাওনা ২০ হাজার টাকা ফেরত না দিয়ে আত্মসাত করতে বোনকে ছুরিকাঘাতে হত্যারRead More



Comments are Closed