Main Menu

রাজনগরে শরীফা চাষে স্কুলছাত্রীর সাফল্য

রাজনগর প্রতিনিধি : বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলীয় ও চায়ের রাজধানীখ্যাত ও আকাঁবাকা পাহাড়ের বেস্টনিতে আবদ্ধ মৌলভীবাজারের পাহাড়গুলোতে রয়েছে হরেক রকমের ফল-মূল ও বিভিন্ন জাতের ঔষধি গাছপালা। তবে পাহাড় ছাড়া সমতল গ্রামগুলোতেও রয়েছে ফল-মূল চাষের অপার সম্ভাবনা।

মৌলভীবজারের রাজনগর উপজেলার মহলাল গ্রামের স্কুলছাত্রী লাবিবা শরীফা চাষে সফল হয়েছে। স্কুলছাত্রী লাবিবা ২০০৯ সালে তার বাবার সাথে রাজনগর উপজেলায় বৃক্ষমেলা দেখতে গেলে সেখান থেকে আঙ্গুর, ডালিম, লিচু ও শরীফাসহ বিভিন্ন রকমের ফলের চারা কিনে এনে নিজের বাড়িতে রোপণ করে। চারা রোপণের পর ২০১৪ সাল থেকে প্রতিটি গাছে শুরু হয় ফল ধরা। তবে ফলগুলোর মধ্যে শরীফা ফলটির স্বাদ অন্য রকম। এমনকি শরীফা ফলটি এখানকার লোকদের কাছে একটি অচেনা ফল। এলাকার লোক, প্রতিবেশি ও আত্মীয়-স্বজন এই ফল দেখে নিজেরাও উদ্যোগ নিচ্ছেন চারা রোপণের জন্য। তাই বর্তমানে এই ফলটি এলাকার অনেকের কাছে পরিচিতি লাভ করেছে।

ফল বিক্রয় করা হচ্ছে কি-না এ বিষয়ে জানতে চাইলে সে জানায়, একটি আঙ্গুর গাছে ৫ থেকে ৬ কেজি, শরীফা গাছে ১৫ থেকে ২০টি শরীফা ফল ধরে। এগুলো আমরা নিজে খেয়ে আমাদের আত্মীয়-স্বজনদের মধ্যে বণ্টন করি। তবে পরিকল্পনা আছে ভবিষ্যতে বাণিজ্যিকভাবে চারা রোপণ করে ফল বাজারে বিক্রি করার।

Share





Related News

Comments are Closed