সিলেটে মামলা থেকে বিএনপির ৬৫ নেতাকর্মীর বেকসুর খালাস
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সভাপতি এম ইলিয়াস আলী নিখোঁজের পরদিন সকালে ইলিয়াস আলী গুমের প্রতিবাদে ডাকা হরতালের সর্মথনে সিলেট সদর উপজেলার টুকের বাজারে ও তেমুখীতে র্যাব-পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংর্ঘষের ঘটনায় দায়ের করা দ্রæত বিচার মামলা থেকে বিএনপি ও অংগসংগঠনের ৬৫ নেতাকর্মী বেকসুর খালাস পেয়েছেন।
বৃহস্পতিবার সিলেটের চীফ ম্যাট্রাপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো: সাইফুজ্জামান হিরু বিএনপি, সেচ্ছাসেবকদল, যুবদল ও ছাত্রদলের ৬৫ জন নেতাকর্মীকে বেকুসর খালাস প্রদান করেন।
মামলায় খালাস পাওয়া নেতৃবৃন্দরা হলেন- সদর উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ শহীদ আহমদ, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তারেক কালাম, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, সাবেক সমাজকল্যাণ সম্পাদক আক্রম আলী মাসুক, বিএনপি নেতা সেলিম আহমদ, তুলা মিয়া, যুবদল সদর উপজেলা শাখার সাধারণ সমপাদক আব্দুল খালিক, আবুল হাসনাত, মহানগর ছাত্রদলের সাবেক সদস্য মাসুক আহমদ, সদর উপজেলা ছাত্রদলের সাধারণ সমপাদক আলতাফ হোসেন সুমন, ৭, ৮ ও ৯নং ওয়ার্ড সেচ্ছাসেবকদলের সমন্বয়কারী আজিজ খান সজিব, ৮নং ওয়ার্ড সেচ্ছাসেবকদলের আহবায়ক রাসেল আহমদ, সাবেক আহবায়ক শামীম আল মামুন, সদর উপজেলার ছাত্রদলের যুগ্ন আহবায়ক উসমান হারুন পনির, আশিকুরজ্জামান আশিক, কুরবান আলী, হেলাল আহমদ মাসুম, জালালাবাদ থানা সেচ্ছাসেবকদলের যুগ্ন আহবায়ক দিলোয়ার হোসেন, আশিকুর রহমান আশিক, খালেদ আহমদ, ছাত্রদল নেতা রাসেল আহমদ, তুহিন আহমদ, আল-আমিন, জাহাঙ্গীর, জুয়েল, শাহআলম, আলী আহমদ, হেলাল, সাহাবুদ্দিন সহ ৬৫ জন।
মামলার আদেশ প্রদানকালে আদালত চত্বরে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহ জামাল নুরুল হুদা, ছাত্রদলের কেন্দ্রীয় সহ সভাপতি জেলা বিএনপির নেতা আব্দুল আহাদ খান জামাল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেম, সিলেট জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আব্দুল ওয়াহিদ সুহেল, জেলা ছাত্রদলে নেতা র্অপন ঘোষ, বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা রাজ্জাক খান রাজ প্রমুখ।
আদালতে আসামীদের পক্ষে মামলা পরিচালনা করেন জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম‘র সভাপতি এডভোকেট আশিক উদ্দিন আশিক, মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি এড: নোমান মাহমুদ, এড: আব্দুল মোকিত জাহাঙ্গীর, এড: ইফতেখার, এড: আরিফা সুলতানা পপি, এড: আতিক আহমদ, আইন জীবি সহকারী জয়নাল আবেদীন, মুরাদ আহমদ।
Related News
অনলাইনে গুজব-মিথ্যা তথ্য, ব্যবস্থা নিতে বিটিআরসিকে নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যRead More
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকRead More



Comments are Closed