সিলেটে ৭ প্রতিষ্ঠানকে ৩৪ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেট নগরীতে সাত ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৩ হাজার ৫ শত টাক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তাদের বিরুেদ্ধে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি, ট্রেড লাইসেন্স এবং ওজন যন্ত্রে বিএসটিআই’র সীল মোহর না থাকার অভিযোগ রয়েছে।
মঙ্গলবার বিকেলে নগরীর রিকাবিবাজারে অভিযান চালিয়ে এ সাত প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। নগরীর রিকাবিবাজারের আনোয়ারা রেস্টুরেন্টে অভিযান চালিয়ে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরির দায়ে ২০ হাজার টাকা, শাহজালাল পেট্রোল পাম্পের মেশিনে বিএসটিআইর সীল না থাকায় ৫০০ টাকা, মূল্যতালিকা না থাকায় জহুর স্টোরকে ৫ হাজার টাকা, ট্রেড লাইসেন্স না থাকায় সিলেট মেট্রোপলিটন ক্লিনিককে ৫ হাজার টাকা, পাঁচ মিশালী স্টোর এবং মা এন্টারপ্রাইজসহ তিন দোকানে ট্রেড লাইসেন্সের মেয়াদ না থাকায় প্রত্যেককে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়।
জেলা প্রশাসন কর্তৃক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হুদা, ইয়াসমিন আক্তার, রাখি আহমেদ ও আফসানা বেগম।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed