সিলেটে প্রচন্ড গরমে নাগরিক জীবন অতিষ্ঠ
বৈশাখী নিউজ ২৪ ডটকম : প্রচন্ড গরমে অতিষ্ঠ নাগরিক জীবন। রিতিমতো হাসফাস অবস্থা। মঙ্গলবার সকাল থেকে সিলেটের আকাশ মেঘহীন। সূর্যের তেজ সময় গড়ানোর সাথে পাল্লা দিয়ে বাড়ছে তো বাড়ছেই।
গত কয়েকদিন নিয়মিত বৃষ্টিপাত হয়েছে। সে কারণে গরম ততটা অনুভূত হয়নি। কিন্তু গত ২দিন ধরে বৃস্টিপাত না হওয়ায় প্রচন্ড গরম অনুভূত হচ্ছে। এ অবস্থায় চরম ভোগান্তির মধ্যে নিম্ন আয়ের মানুষ। কষ্টে আছেন রোগী, বয়স্ক এবং শিক্ষার্থীরাও।
বিকেল ৪টায় সিলেট আবহাওয়া অফিসের একজন কর্মকর্তা জানিয়েছেন নগরী এবং আশপাশের এলাকাগুলোর তাপমাত্রা প্রায় ৩৬ ডিগ্রীর উপরে। আবহাওয়া অফিসের ঐ কর্মকর্তা জানিয়েছেন, সিলেটে আরো কয়েকদিন এ অবস্থা থাকতে পারে।
দুপুরে নগরীর জিন্দাবাজার এলাকায় জাকির (৩২) নামক একজন রিকশা চালক ডাব খেতে দেখা গেল। পর পর দুইটা। ডাবওয়ালার সাথে তিনি কথা বলছিলেন- আর কইয়েন না ভাই, এই গরমে রোজগার করনের কাম নাই। অহন বাসায় যামুগা। এছাড়া বিকেল ৪টার দিকে নগরীর বন্দরবাজারে আনুমানিক ৬০/৭০ বছর বয়সী এক বৃদ্ধা হঠাৎ রাস্তায় ঢলে পড়েন। পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed