সিলেটে মহিলাদলের প্রতিবাদ সভা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেওয়ার প্রতিবাদে সভা করেছে সিলেট মহানগর মহিলাদল।
২ আগষ্ট মঙ্গলবার বিকালে নগরীর কুমারপাড়াস্থ অস্থায়ী কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সভায় মহিলাদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও সিলেট মহানগর মহিলাদলের সভানেত্রী অধ্যপিকা সামিয়া বেগম চৌধুরী বলেন, সরকার প্রতিহিংসা মূলক ভাবে চাপ সৃষ্টি করে তারেক রহমানের বিরুদ্ধে সাজা দিয়েছে। যাতে তারেক রহমান নির্বাচনে অংশগ্রহন করতে না পারে। এছাড়াও বিএনপি নেতা আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী, জয়নাল অ আবেদিন ফারুকসহ নেতাকর্মীর বিরুদ্ধে উদ্দেশ্য মূলক ভাবে অভিযোগ (চার্জ) গঠন করেছে। যা নতুন করে মানুষকে ভাবিয়ে তুলছে ও নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। এটি রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ উল্লেখ করে সুষ্ঠ ধারার গনতন্ত্র ফিরিয়ে জাতীয় সংসদ নির্বাচনের দাবী জানান।
প্রতিবাদ সভায় মহানগর মহিলাদলের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র এডভোকেট রোকসানা বেগম শাহনাজের পরিচালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, মহিলাদল নেত্রী পাপিয়া বেগম, মহানগর মহিলাদের ফাতেমা জামান রোজী, মিনারা হোসেন, রাহেলা জেরিন কানন, রেহেনা ফারুক শিরিন, বিলকিস জাহান চৌধুরী, তানিয়া রহমান, মোছাঃ শিখা হাওলাদার, রোকসানা বেগম, সালমা বেগম প্রমুখ।
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed