Main Menu

বিশ্বনাথে মৌসুমী বেগম গ্রেফতার

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে এক বছরের সাজাপ্রাপ্ত নারী আসামি মৌসুমী বেগমকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার সেনারগাঁও গ্রামের জয়নাল আবেদিনের স্ত্রী। মঙ্গলবার রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
সাজাপ্রাপ্ত নারী আসামিকে গ্রেফতারের সত্যতা স্বীকার করে থানার অফিসার ইনচার্জ আবদুল হাই বলেন, থানার একদল পুলিশ অভিযান চালিয়ে আসামির নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

Share





Related News

Comments are Closed