রঞ্জিত মেম্বারের আগ্রাসনে বিপর্যস্ত গালিমপুরবাসী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বালাগঞ্জ উপজেলার পূর্ব পৈলেনপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য রনজিত বৈদ্যের দুর্নীতি অনিয়ম আর স্বেচাচারিতায় অতিষ্ঠ হয়ে উঠেছেন গালিমপুর গ্রামবাসী। উক্ত রঞ্জিত বৈদ্য ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে এলাকার মানুষকে নানাভাবে হয়রানী ও ক্ষতিগ্রস্থ করে স্বার্থ হাসিল করে যাচ্ছেন।
বুধবার সিলেট জেলা প্রেসক্লাবের আয়োজিত সংবাদ সম্মেলনে গালিমপুর গ্রামবাসী এসব অভিযোগ তুলে ধরেন।
লিখিত বক্তব্যে উল্লেখ করা হয় একাধিক সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎসহ গালিমপুর গ্রামের নিরীহ মানুষদের মামলা হামলার মাধ্যমে হয়রানি করে যাচ্ছেন রনজিত বৈদ্য। প্রকল্পের টাকা আত্মসাতের বিষয় নিয়ে অভিযোগের সত্যতা প্রমানিত হওয়ায় রনজিত বৈদ্যকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জরিমানা করেছেন। রনজিত বৈদ্য বিদ্যুৎ দেওয়ার নামে গ্রামবাসীর কাছ থেকে টাকা আদায় করে প্রতারণার আশ্রয় নিয়েছেন। যে বিষয়ে বিদ্যুতের স্থানীয় ডিজিএম বালাগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করা হয়। অভিযোগ দেওয়ার ১০দিন অতিবাহিত হলেও থানার ওসি তরিকুল ইসলাম মামলাটি আমলে নেননি। এমনকি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্ত করার প্রয়োজনও তিনি মনে করেনি। এ ব্যাপারে গ্রামবাসী অভিযুক্ত রনজিতের কাছ থেকে টাকা উদ্ধারের জন্য ওসির সাথে যোগাযোগ করে কোন সদুত্তর পাননি।
সংবাদ সম্মেলনে বলা হয় আওয়ামীলীগের নাম ভাঙ্গিয়ে ও বালাগঞ্জ থানা পুলিশকে ব্যবহার করে সাধারণ মানুষকে হয়রানি করে থাকেন ইউপি সদস্য রনজিত। গালিমপুর গ্রামের অধিকাংশ বাড়িতে বিদ্যুত সংযোগ না থাকায় চতুর রনজিত গ্রামের সহজ-সরল মানুষকে ধোঁকা দিয়ে বিদ্যুৎ দেয়ার কথা বলে শতাধিক গ্রাহকের কাছ থেকে অবৈধভাবে ৪২০০ টাকা করে প্রায় ৪ লাখ টাকা আদায় করেন।
রনজিত বৈদ্য মিটার সংযোগ দেয়ার নাম করে আবেদনকারীদের কাছ আরও ১৮’শ টাকা করে ঘুষ দাবি করেন। বিষয়টি নিয়ে সিলেট পলী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করে গ্রাহকরা জানতে পারেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেয়ার উদ্যোগ নিয়েছেন। তাই সরকারি ব্যবস্থাপনায় গালিমপুর গ্রামসহ এই এলাকায়বিদ্যুতায়নের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। অবশেষে এ ব্যপারে গ্রামবাসী সম্মিলিতভাবে ৭ জুন রনজিত বৈদ্যের বিরুদ্ধে সিলেট পলী বিদ্যুৎ সমিতি-১ এর জিএম বরাবরে লিখিত অভিযোগ প্রদান করেন। গ্রামবাসীর দেয়া অভিযোগের খবর জানতে পেরে রনজিত বৈধ্য অভিযোগটি তুলে আনার জন্য অভিযোগকারীদের নানাভাবে হুমকি-ধামকি প্রদান করেন। পলী বিদ্যুৎ সমিতি সিলেট-১ এর কাশিকাপন জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ জহিরুল ইসলাম সহ পলী বিদ্যুৎ সংশ্লিষ্টরা ১৬ জুলাই রনজিত বৈদ্যর বিরুদ্ধে গ্রামবাসীর দেওয়া অভিযোগের সত্যতা পান। এ অবস্থায় ১৭ জুলাই কাশিকাপন জোনাল অফিসের ডিজিএম জহিরুল ইসলাম বাদী হয়ে রনজিতের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। কিন্তু মামলার ১০দিন অতিবাহিত হলেও ওসি আইনানুগ কোন ব্যবস্থা নিচ্ছেন না। উক্ত রনজিত বৈদ্য সরকারের দলের প্রভাব দেখিয়ে গ্রামের মানুষকে ভয়-ভীতি প্রদান করছেন। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী মানুষের নাম দিয়ে গণমাধ্যমে বিভ্রান্তি ছড়াচ্ছেন।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed