বিশ্বনাথে স্ত্রী হত্যাকারী স্বামী গ্রেফতার
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে গৃহবধূ আমিনা বেগম হত্যা মামলার প্রধান আসামি স্বামী রফিক মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার রামপাশা ইউনিয়নের রহমান নগর গ্রামের মৃত জুনাব আলীর ছেলে। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে হত্যা মামলার প্রধান আসামিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, বিশ্বনাথ থানার এস আই জাহাঙীর আলমের নেতৃত্বে এক পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে গৃহবধু হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে থানায় হত্যা মামলা রয়েছে। মামলা নং ৬ (তাং ০৬.০১.১৬ইং)
হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতারের সত্যতা স্বীকার করে থানার ওসি (তদন্ত) মাসুদুর রহমান বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন। বুধবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।
প্রসঙ্গত, চলিত বছরের ২ জানুয়ারি সন্ধ্যায় উপজেলার রামপাশা ইউনিয়নের রহমান নগর গ্রামের রফিক আলীর স্ত্রী আমিনার রহস্যজনক মৃত্যু হয়। এঘটনায় আমিনা বেগমের পিতা মাসুক আলী বাদি হয়ে ৬ জনকে আসামি করে বিশ্বনাথ থানায় হত্যা মামলা দায়ের করেন।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed